1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১০:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রকাশিত সংবাদের প্রতিবাদে কাউখালীতে কেন্দ্রীয় শ্রীগুরু সংঘ আশ্রমের সংবাদ সম্মেলন শ্রীগুরু সঙ্ঘ বাংলাদেশ কেন্দ্রীয় আশ্রমের বাৎসরিক উৎসবের সার্বিক ব্যবস্থাপনা ও আইনশৃঙ্খলা কমিটি গঠন শিক্ষায় বিশেষ অবদানের স্বীকৃতি পেলেন সোহাগদল মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক বিল্লাল হোসেন কাউখালীতে জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত কাউখালীতে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও বৃক্ষরোপণ মঠবাড়িয়ায় বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন ও শুভেচ্ছা বিনিময় করেন বিশিষ্ট সমাজসেবক রাজু আহমেদ রাজা পিরোজপুরে মা ইলিশ রক্ষায় কালিগঙ্গা-কচা নদীতে যৌথ মহড়া কাউখালীতে জেলাশিক্ষা অফিসারের অবসর জনিত বিদায় সংবর্ধনা অযত্নে বিলুপ্তির পথে কালের স্বাক্ষী শতবর্ষের ঝালকাঠির কীর্তিপাশার সতীদাহ বেদী কাউখালীতে উপজেলা প্রশাসনের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

কাউখালীতে বাল্যবিয়ের অপরাধে বরের ৭ দিনের কারাদণ্ড

  • প্রকাশিত: রবিবার, ১৯ জানুয়ারী, ২০২৫
  • ২৪৪ বার পড়া হয়েছে

কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি:

পিরোজপুরের কাউখালীতে বাল্যবিয়ের অপরাধে মোঃ রাহাত (১৯) নামের এক যুবককে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। শনিবার (১৮ জানুয়ারি) রাতে উপজেলা নির্বাহী কর্মকর্তা স্বজল মোল্লা এ আদেশ দেন। দণ্ডপ্রাপ্ত রাহাত উপজেলার চিরাপাড়া পারসাতুরিয়া ইউনিয়নের পারসাতুরিয়া গ্রামের আল আমিনের ছেলে। ভ্রাম্যমান আদালত ও স্হানীয় সূত্রে জানা যায়, গত ৩/৪ দিন আগে কাউখালী উপজেলার পারসাতুরিয়া গ্রামের আল আমিনের ছেলে রাহাত বাগেরহাট জেলার মোড়লগঞ্জ উপজেলার বহরবুনিয়া গ্রামের নুরুল ইসলামের সপ্তম শ্রেণীতে পড়ুয়া (১৩) কন্যাকে প্রেমের ফাঁদে ফেলে পরিবারের অজান্তে তার বাড়িতে নিয়ে আসে। শনিবার বিকেলে রাহাতের পরিবার ওই মেয়ের সঙ্গে বিয়ের আয়োজন করে। এর মাঝে গোপন সংবাদের ভিত্তিতে বাল্যবিয়ের খবর পেয়ে উপজেলা প্রশাসন থানা পুলিশ নিয়ে ওই বাড়িতে অভিযান পরিচালনা করেন। এসময় ভ্রাম্যমান আদালতের বিচারক বর ও কনের জন্মনিবন্ধনসহ প্রয়োজনীয় কাগজ যাচাই করলে বিবাহের জন্য তাদের অপ্রাপ্ত বয়স পাওয়ায় বাল্যবিবাহ নিরোধ আইন ২০১৭ এর ৭ (১) ধারায় বর রাহাতকে ৭ দিনের কারাদণ্ড প্রদান করেন। এবং কনেকে তার পরিবারের জিম্মায় দেন।কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা স্বজল মোল্লা জানান, বাল্যবিয়ের খবর পেয়ে অভিযান পরিচালনা করা হয়। এসময় বাল্যবিবাহ নিরোধ আইনে বর রাহাতকে ৭ দিনের কারাদণ্ডর নির্দেশ প্রদান করা হয়। ভবিষ্যতে বাল্যবিবাহ নিরোধ করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓