1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৮:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
মঠবাড়িয়ায় বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন ও শুভেচ্ছা বিনিময় করেন বিশিষ্ট সমাজসেবক রাজু আহমেদ রাজা পিরোজপুরে মা ইলিশ রক্ষায় কালিগঙ্গা-কচা নদীতে যৌথ মহড়া কাউখালীতে জেলাশিক্ষা অফিসারের অবসর জনিত বিদায় সংবর্ধনা অযত্নে বিলুপ্তির পথে কালের স্বাক্ষী শতবর্ষের ঝালকাঠির কীর্তিপাশার সতীদাহ বেদী কাউখালীতে উপজেলা প্রশাসনের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান নেছারাবাদে ৪ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক পিরোজপুর সাইকেলপট্টিতে ভয়াবহ অগ্নিকাণ্ড, ক্ষতিগ্রস্ত ৬ দোকান শ্রীগুরু সঙ্ঘ আশ্রমের বহিস্কৃত কোষাধ্যক্ষ ও তার সহযোগীদের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ড ও নাশকতা সৃষ্টির আশঙ্কায় সংবাদ সম্মেলন নেছারাবাদে নজরুল বর্ষ উপলক্ষে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত চেক জালিয়াতি ও বিস্ফোরক মামলায় আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার

কাউখালীতে স্কুল ছাত্রীকে ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন

  • প্রকাশিত: রবিবার, ২ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৪৬৩ বার পড়া হয়েছে

পিরোজপুর প্রতিনিধি:

পিরোজপুরে কাউখালীতে স্কুল ছাত্রীকে ধর্ষণের দায়ে আমিনুল ইসলাম রানা ওরফে জগৎ রানা (৪৫) নামে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও দুই মাসের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। দণ্ডপ্রাপ্ত আমিনুল ইসলাম ওরফে জগৎ রানা পিরোজপুরের কাউখালী উপজেলার দাশেরকাঠি গ্রামের মৃত আব্দুল হামিদ মৃধা ছেলে। রবিবার (২ ফেব্রুয়ারি) পিরোজপুর জেলা ও দায়রা জজ আদালতের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের বিচারক মো. আসাদুল্লাহ আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।রাষ্ট্রপক্ষের আইনজীবী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের পাবলিক প্রসিকিউটর (পিপি) এমডি নরুল ইসলাম সরদার শাহজাহান বিষয়টি নিশ্চিত করেছেন।মামলার এজাহার সূত্রে জানা যায়, জেলার কাউখালী উপজেলার দাশেরকাঠি গ্রামের কাউখালী সরকারি এসবি বালিকা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির এক ছাত্রীকে বিদ্যালয়ে আসা-যাওয়ার পথে উত্যক্ত করতো।গত ২০২০ সালের ১০ এপ্রিল সকাল ৮টার দিকে স্কুল ছাত্রীকে বাসায় রেখে তার মা বোনের বাসায় যান। ওই দিন বেলা ১১টার দিকে ভুক্তভোগী ওই ছাত্রী তার খালা ছবির বাড়িতে যায়। দুপুর দেড়টার দিকে ভিকটিম আসামির বাড়ির সামনে দিয়ে একা বাড়ি ফেরার পথে আসামি রানা তার পথ রোধ করে জোরপূর্বক তাকে ধরে নিজ বাড়িতে নিয়ে ধর্ষণ করেন। বিষয়টি ভিকটিম তার পরিবারকে জানালে তার মা বাদী হয়ে ওই দিন রাতে কাউখালী থানায় রানাকে আসামি করে ধর্ষণের অভিযোগে মামলা দেন। এ ঘটনায় ২০২০ সালের ২৬ আগস্ট কাউখালী থানা পুলিশের উপপরিদর্শক (এস আই) মো. মুজিবুর রহমান আদালতে তদন্ত প্রতিবেদন জমা দেন। আদালতে ১২ জন সাক্ষীর সাক্ষ্যপ্রমাণ শেষে আসামি দোষী সাব্যস্ত হলে আদালত এই রায় দেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓