1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৪:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
কাউখালীতে কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত কাউখালীতে নানা আয়োজনে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহের উদ্বোধন কাউখালীতে ২টি গাঁজা গাছসহ যুবক আটক ইসলামী ব্যাংক কাউখালী এজেন্ট আউটলেট শাখায় গ্রাহক মাস সেবা উপলক্ষ্যে আলোচনা সভা রাঙ্গাবালীতে শিশুর সঙ্গে অনৈতিক আচরণের অভিযোগ সু সময়েও ভালোনেই রাজাপুরের বিএনপি দলীয় ত্যাগীরা জিয়ানগরে শিল্পকলা একাডেমির পরিচালনা কমিটি গঠন নেছারাবাদের আটঘর কুরিয়ানা পর্যটন এলাকায় উচ্চশব্দে সাউন্ডবক্স বাজানোয় জরিমানা কাউখালীর জব্দকাঠি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৭ শিক্ষার্থীর জন্য ৪ শিক্ষক নেছারাবাদে ক্লাস বন্ধ রেখে শিক্ষার্থীদের দিয়ে স্কুল ফিডিং এর খাবার বহন করে আনানোর অভিযোগ

কাউখালী উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও ইউপি চেয়ারম্যান মিন্টু গ্রেফতার

  • প্রকাশিত: সোমবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২৬৫ বার পড়া হয়েছে

কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি:

পিরোজপুরের কাউখালী উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও চিড়াপাড়া পারসাতুরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লাইকুজ্জামান তালুকদার মিন্টুকে (৪৩) ডিবি পুলিশ গ্রেফতার করেছে। রবিবার রাতে পিরোজপুরে আল্লামা সাঈদী ফাউন্ডেশন এর সামনের একটি মোটরসাইকেল গ্যারেজ থেকে ডিবি পুলিশ তাকে গ্রেফতার করে রাতেই তাকে কাউখালী থানা পুলিশের নিকট হস্তান্তর করেন। কাউখালী থানা পুলিশ সূত্রে জানা গেছে, লাইকুজ্জামান মিন্টুকে কাউখালী উপজেলার শিয়ালকাঠি চিড়াপাড়ার ব্রেকুটিয়া ব্রিজের নতুন বাজার এলাকায় গত ৬ই নভেম্বর ২০২৪এ বিএনপি’র একটি প্রোগ্রামের পোস্টার লাগানোর সময় আওয়ামী লীগের কিছু লোকজন পোস্টার লাগাতে বাধা দেয়। এ সময় আওয়ামীলীগের কর্মীরা পোস্টার লাগাতে থাকা বিএনপির কর্মীদের উপরে হামলা করে। এ ঘটনায় মামলা হলে সেই মামলায় ডিবি পুলিশ লাইকুজ্জামান মিন্টুকে গ্রেফতার দেখিয়ে রাতেই তাকে কাউখালী থানা পুলিশের নিকট হস্তান্তর করেন। কাউখালী থানার অফিসার্স ইনচাজ (ওসি) মো : সোলায়মান বিষয়টি নিশ্চিত করে বলেন, উপজেলার বেকুটিয়ার নতুন বাজার এলাকায় ২০২৪ সালের নভেম্বর মাসে বিএনপির পোষ্টা লাগানোকে কেন্দ্র করে হাতাহাতির ঘটনা কাউখালী থানার একটি মামলা হয়। উক্ত মামলায় তাকে সন্দেহজনক হিসেবে ডিবি পুলিশ পিরোজপুর থেকে গ্রেফতার করে রাতে কাউখালী থানায় হস্তান্তর করেন। সোমবার সকালে তাকে আদালতে প্রেরন করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓