1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৪:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
কাউখালীতে কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত কাউখালীতে নানা আয়োজনে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহের উদ্বোধন কাউখালীতে ২টি গাঁজা গাছসহ যুবক আটক ইসলামী ব্যাংক কাউখালী এজেন্ট আউটলেট শাখায় গ্রাহক মাস সেবা উপলক্ষ্যে আলোচনা সভা রাঙ্গাবালীতে শিশুর সঙ্গে অনৈতিক আচরণের অভিযোগ সু সময়েও ভালোনেই রাজাপুরের বিএনপি দলীয় ত্যাগীরা জিয়ানগরে শিল্পকলা একাডেমির পরিচালনা কমিটি গঠন নেছারাবাদের আটঘর কুরিয়ানা পর্যটন এলাকায় উচ্চশব্দে সাউন্ডবক্স বাজানোয় জরিমানা কাউখালীর জব্দকাঠি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৭ শিক্ষার্থীর জন্য ৪ শিক্ষক নেছারাবাদে ক্লাস বন্ধ রেখে শিক্ষার্থীদের দিয়ে স্কুল ফিডিং এর খাবার বহন করে আনানোর অভিযোগ

কাউখালীতে শহীদ জিয়া স্মৃতি টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

  • প্রকাশিত: মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২৭৪ বার পড়া হয়েছে

কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি :

পিরোজপুরের কাউখালী প্রগতি স্পোর্টিং ক্লাব আয়োজিত শহীদ জিয়া স্মৃতি টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) কাউখালী প্রগতি স্পোর্টিং ক্লাবের আয়োজনে সরকারি কাউখালী গান্ডতা ইউনিয়ন বালক উচ্চ বিদ্যালয় মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়। ফাইনালে কাউখালী কলেজ পাড়া একাদশকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে সুপার ডেভিলস একাদশ। টসে জিতে আগে ব্যাটিং করা কলেজ পাড়া একাদশ ১৭ ওভারে অলআউট হয় ১৭০ রানে। সুপার ডেভিলস সেই রান তাড়া করে ফেলে ৫ উইকেট ও ২২ বল হাতে রেখেই। খেলা শেষে বিকেলে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। ফাইনাল খেলায় ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন সুপার ডেভিলস এর সোভন মীর।টুর্নামেন্টে ১৬ টি দল অংশগ্রহণ করে।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মো: নাজিমুল হক। উপজেলা বিএনপির আহবায়ক ও সাবেক উপজেলা চেয়ারম্যান এস এম আহসান কবীরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুরের পুলিশ সুপার খাঁন মুহাম্মদ আবু নাসের, সিনিয়র সহকারী পুলিশ সুপার (নেছারাবাদ সার্কেল) সাবিহা মেহেবুবা, উপজেলা বিএনপির সদস্য সচিব এইচ এম দ্বীন মোহাম্মদ, যুগ্ন আহবায়ক জিয়াউল হাসান নিকসন, কাউখালী থানার অফিসার ইনচার্জ মো: সোলায়মান, নেছারাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বনি আমিন প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓