1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০২:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
এনবিআরের নতুন চেয়ারম্যান হলেন ঝালকাঠির আহসান হাবীব গজারিয়ায় স্বাস্থ্য কমপ্লেক্সের ময়লার স্তুপ থেকে নবজাতক উদ্ধার ফুলপুরে ইয়াবা সহ  মাদক কারবারি গ্রেপ্তার ২ গজারিয়ায় শিক্ষার্থী হিমেলকে অপহরণ ও নির্যাতনের অভিযোগে মানববন্ধন, জড়িতদের গ্রেপ্তারের দাবি নবায়নযোগ্য শক্তিনির্ভর আদর্শ নগর প্রকল্প উপস্থাপন করে জাতীয় পর্যায়ে সেরা ১০-এ গলাচিপার এনজেড আলিম মাদ্রাসার শিক্ষার্থীরা  মঠবাড়িয়ায় পুরনো বই বিক্রির টাকা সরকারি ফান্ডে জমা দিলেন প্রধান শিক্ষক সাবেক স্বামীকে বয়ফ্রেন্ডের মাধ্যমে জিম্মি করে ৪ লাখ টাকা দাবি, মুন্সীগঞ্জের তরুণীসহ গ্রেপ্তার ৫ রাজাপুরে যুবককে কুপিয়ে জখম ! টাকা ছিনতাই ফুলপুরে গরীব অসহায় মানুষের মধ্যে ডেউটিন, হুইল চেয়ার ও নগদ অর্থ বিতরণ  কাউখালীতে মাদকসেবীকে ভ্রাম্যমাণ আদালতের ৩ মাসের কারাদণ্ড

দ্রুততম সময়ে ধর্ষকের মৃত্যুদন্ডের দাবিতে পিরোজপুরে ছাত্র আন্দোলনের বিক্ষোভ মিছিল

  • প্রকাশিত: মঙ্গলবার, ১১ মার্চ, ২০২৫
  • ১৬১ বার পড়া হয়েছে

পিরোজপুর প্রতিনিধি:

মাগুরায় বোনের বাড়িতে বেড়াতে যাওয়া আট বছরের শিশু আছিয়াকে ধর্ষণের ঘটনায় ধর্ষকের সর্বোচ্চ বিচার দাবিতে পিরোজপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (১১মার্চ) দুপুরে ইসলামী ছাত্র আন্দোল জেলা শাখার উদ্যোগে এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন। মিছিলটি জেলা বড় মসজিদ থেকে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সি.ও অফিস এলাকায় গিয়ে সমাবেশে রূপ নেয়।ইসলামী ছাত্র আন্দোলনের জেলা শাখার সভাপতি মুহাম্মাদ তরিকুল ইসলামের সভাপতিত্বে এবং তথ্য গবেষণা ও প্রচার সম্পাদক মুহাঃ আরিফুল ইসলাম সরদার এর সঞ্চালনায় বক্তব্য রাখেন সদর থানার সভাপতি মুহাঃ নাঈমুল ইসলাম, কলেজ শাখার সভাপতি মুহাঃ মুহিবুল্লাহ হাওলাদার, ইন্দুরকানী থানা শাখার সভাপতি মুহাঃ আব্দুল আন-নোমান, মঠবাড়িয়া উত্তর থানা শাখার সভাপতি মুহাঃ সিফতুল্লাহসহ জেলা ও থানার নেতৃবৃন্দ। এসময় বক্তারা বলেন, ধর্ষনের বিচার নিশ্চিতের লক্ষ্যে দ্রুততম সময়ে বিচার বিভাগের বিশেষ ট্রাইব্যুনাল গঠন এবং সর্বোচ্চ শাস্তি মূত্যুদন্ড কার্যকর করার বিধান রেখে প্রজ্ঞাপন জারির দাবি রাখেন। তারা বলেন, দেশব্যপী লাগাতার ধর্ষণ, নারী ও শিশু নির্যাতনের ঘটনায় জাতি আজ ক্ষুদ্ধ। তারা ‘আমার সোনার বাংলায়, ধর্ষকদের ঠাঁই নাই’, ‘সারা বাংলায় খবর দে, ধর্ষকদের ফাঁসি দে’, ইত্যাদি শ্লোগান দেন। তাদের ধর্ষণের বিচার না হওয়া পর্যন্ত আমরা রাজপথে থাকবো।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓