1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৫:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
কাউখালীতে জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত কাউখালীতে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও বৃক্ষরোপণ মঠবাড়িয়ায় বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন ও শুভেচ্ছা বিনিময় করেন বিশিষ্ট সমাজসেবক রাজু আহমেদ রাজা পিরোজপুরে মা ইলিশ রক্ষায় কালিগঙ্গা-কচা নদীতে যৌথ মহড়া কাউখালীতে জেলাশিক্ষা অফিসারের অবসর জনিত বিদায় সংবর্ধনা অযত্নে বিলুপ্তির পথে কালের স্বাক্ষী শতবর্ষের ঝালকাঠির কীর্তিপাশার সতীদাহ বেদী কাউখালীতে উপজেলা প্রশাসনের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান নেছারাবাদে ৪ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক পিরোজপুর সাইকেলপট্টিতে ভয়াবহ অগ্নিকাণ্ড, ক্ষতিগ্রস্ত ৬ দোকান শ্রীগুরু সঙ্ঘ আশ্রমের বহিস্কৃত কোষাধ্যক্ষ ও তার সহযোগীদের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ড ও নাশকতা সৃষ্টির আশঙ্কায় সংবাদ সম্মেলন

ফুলপুরে জামায়াতের আলোচনা সভা ও ইফতার দোয়া মাহফিল অনুষ্ঠিত

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৩ মার্চ, ২০২৫
  • ২৩১ বার পড়া হয়েছে

কামরুল ইসলাম খান ফুলপুর( ময়মনসিংহ) প্রতিনিধিঃ

ময়মনসিংহের ফুলপুরে বৃহস্পতিবার সন্ধ্যায় ভাইটকান্দি ইউনিয়নের বাংলাদেশ জামায়াতে ইসলামী শাখার উদ্যোগে আলোচনা সভা ও ইফতার দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে ভাইটকান্দি ইউনিয়নের জামায়াতের সভাপতি মাওলানা মোঃ শাহজাহানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ময়মনসিংহ জেলা বাংলাদেশ জামায়াতে ইসলামী সেক্রেটারি মাওলানা মোঃ মোজাম্মেল হক আকন্দ,প্রধান আলোচক হিসাবে বক্তব্য রাখেন, ফুলপুর উপজেলা শাখার সাবেক জামায়াতের আমীর ও ফুলপুর- তারাকান্দা সংসদীয় আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনয়ন প্রত্যাশী আলহাজ্ব মাহবুব আলম মন্ডল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফুলপুর উপজেলা শাখার জামায়াতের আমীর প্রফেসর গোলাম কিবরিয়া, ফুলপুর উপজেলা শাখার জামায়াতের সেক্রেটারি জাকির হোসেন মাষ্টার প্রমুখ। এছাড়া উপস্থিত ছিলেন, পৌর জামায়াতের সভাপতি আতিকুর রহমান, ছনধরা ইউনিয়নের জামায়াতের সভাপতি মোফাচ্ছেল মোকতাদির (সাজ্জাদ),২নং রামভদ্রপুর ইউনিয়নের জামায়াতের সভাপতি মাওলানা আবু সাঈদ, অনুষ্ঠান পরিচালনা করেন, ভাইটকান্দি ইউনিয়নের জামায়াতের সেক্রেটারি তোফায়েল আলম। এছাড়া উপস্থিত ছিলেন, ভাইটকান্দি ইউনিয়নের জামায়াতের অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓