1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৮:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
কাউখালীতে জেলাশিক্ষা অফিসারের অবসর জনিত বিদায় সংবর্ধনা অযত্নে বিলুপ্তির পথে কালের স্বাক্ষী শতবর্ষের ঝালকাঠির কীর্তিপাশার সতীদাহ বেদী কাউখালীতে উপজেলা প্রশাসনের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান নেছারাবাদে ৪ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক পিরোজপুর সাইকেলপট্টিতে ভয়াবহ অগ্নিকাণ্ড, ক্ষতিগ্রস্ত ৬ দোকান শ্রীগুরু সঙ্ঘ আশ্রমের বহিস্কৃত কোষাধ্যক্ষ ও তার সহযোগীদের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ড ও নাশকতা সৃষ্টির আশঙ্কায় সংবাদ সম্মেলন নেছারাবাদে নজরুল বর্ষ উপলক্ষে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত চেক জালিয়াতি ও বিস্ফোরক মামলায় আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার কাউখালীতে জাতীয় শিক্ষা সপ্তাহের পুরস্কার বিতরণ কাউখালীতে বৈরি আবহাওয়া উপেক্ষা করে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

গজারিয়া তেতৈতলা জামালদী সংযোগ সড়ক পরিদর্শন নির্বাহী প্রকৌশলী

  • প্রকাশিত: শনিবার, ১৫ মার্চ, ২০২৫
  • ২২৩ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক :

মুন্সিগঞ্জ গজারিয়া উপজেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এর দাবির প্রেক্ষিতে দীর্ঘদিন যাবৎ অবরুদ্ধ তেতৈতলা-জামালদী সংযোগ সড়ক পরিদর্শন করলেন না:গঞ্জ সড়ক বিভাগের প্রধান প্রকৌশলী ইঞ্জি:আ: রহিম।গজারিয়া উপজেলার বালুয়াকান্দী ইউনিয়ন এর তেতৈতলা মেঘনা ঘাট বাজারে ইঞ্জি:আ:রহিম এসে পৌঁছালে তাঁকে স্বাগত জানান জেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এর সিনি:যুগ্ম আহবায়ক ইমরুল আরিফ ও উপজেলা যুবদলের সাবেক যুগ্ম সা:সম্পাদক মো:হেলাল উদ্দিন ভূঁইয়া।এ সময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা বি,এন,পি’র যুগ্ম আহবায়ক ও বালুয়াকান্দী ইউনিয়ন বি,এন,পি’র সভাপতি মো:বোরহান উদ্দিন ভূঁইয়া,উপজেলা বি,এন,পি নেতা মো:মনির হোসেন সরদার,আলহাজ্ব মিজানুর রহমান দেওয়ান, দেওয়ান হারুন অর রশিদ,মো:জাকারিয়া ভূঁইয়া, দেলোয়ার হোসেন সরকার দুলাল,জুবায়েদুর রহমান,ছাত্রনেতা মোকলেস দেওয়ান,এমপি ইপু প্রধান,বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এর নেতা তালাশ,নিরব,নাফিস প্রমুখ। জানা যায়,দীর্ঘদিন যাবৎ তেতৈতলা মেঘনা ঘাট বাজার হইতে জামালদী বাসষ্টান্ড সড়কটি বন্ধ করে রাখছে সড়ক ও জনপথ অধিদপ্তর।যার ফলে এই সড়ক ব্যবহারকারী হাজার হাজার মানুষ অতিরিক্ত দুই কি:মি:পথ ঘুরে মহাসড়ক দিয়ে জামালদী ষ্টান্ডে যাতায়াত করছে। এ বিষয়ে গজারিয়া উপজেলা যুবদলের সাবেক যুগ্ম সা:সম্পাদক হেলাল উদ্দিন ভূঁইয়া বলেন,২য় মেঘনা সেতু নির্মাণের সময় বিদেশীদের নিরাপত্তায় আমাদের গ্রামীন সড়কটি তখন বন্ধ করে দেয়, এখন সেই নিরাপত্তার প্রয়োজন নেই তাই অবিলম্বে আমাদের সড়কটি খুলে দেওয়ার জোর দাবি জানাই। এ বিষয়ে না:সড়ক ও জনপথ অধিদপ্তর এর প্রধান প্রকৌশলী আ:রহিম বলেন,স্থানীয় এলাকা বাসীর দূর্ভোগের চিত্র সরেজমিনে দেখলাম,ঊর্ধ্বতন কর্মকর্তাদের বিষয়টি অবগত করবো।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓