1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৫:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
মঠবাড়িয়ায় বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন ও শুভেচ্ছা বিনিময় করেন বিশিষ্ট সমাজসেবক রাজু আহমেদ রাজা পিরোজপুরে মা ইলিশ রক্ষায় কালিগঙ্গা-কচা নদীতে যৌথ মহড়া কাউখালীতে জেলাশিক্ষা অফিসারের অবসর জনিত বিদায় সংবর্ধনা অযত্নে বিলুপ্তির পথে কালের স্বাক্ষী শতবর্ষের ঝালকাঠির কীর্তিপাশার সতীদাহ বেদী কাউখালীতে উপজেলা প্রশাসনের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান নেছারাবাদে ৪ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক পিরোজপুর সাইকেলপট্টিতে ভয়াবহ অগ্নিকাণ্ড, ক্ষতিগ্রস্ত ৬ দোকান শ্রীগুরু সঙ্ঘ আশ্রমের বহিস্কৃত কোষাধ্যক্ষ ও তার সহযোগীদের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ড ও নাশকতা সৃষ্টির আশঙ্কায় সংবাদ সম্মেলন নেছারাবাদে নজরুল বর্ষ উপলক্ষে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত চেক জালিয়াতি ও বিস্ফোরক মামলায় আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার

ফিলিস্তিনে হামলা ও গণহত্যার প্রতিবাদে পিরোজপুরে জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্র আন্দোলনের বিক্ষোভ মিছিল

  • প্রকাশিত: শুক্রবার, ২১ মার্চ, ২০২৫
  • ১৫০ বার পড়া হয়েছে

পিরোজপুর প্রতিনিধি:

ফিলিস্তিনের উপর বর্বরোচিত হামলার ও গণহত্যার প্রতিবাদে পিরোজপুরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে জামায়াতে ইসলামী। শুক্রবার (২১ মার্চ) জুমার নামাজ শেষে জেলা শহরের কেন্দ্রীয় মসজিদ থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এর আগে কেন্দ্রীয় মসজিদ মোড়ে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, জেলা জামায়েত ইসলামীর আমীর অধ্যক্ষ তাফাজ্জল হোসাইন, সেক্রেটারী মো. জহিরুল হক।

এসময় বক্তরা বলেন, যুদ্ধ বিরতি বন্ধ থাকার পরেও পবিত্র রমজানের মধ্যে ফিলিস্তিনের ঘুমন্ত মুসলমানদের উপরে বর্বরোচিত হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। অবিলম্বে যুদ্ধ বিরতি ভঙ্গের দায়ে ইসরায়েলকে জবাবদিহিতার মধ্যে আনার জন্য মুসলিম বিশ্ব নেতাদের প্রতি আহবান জানানো হয়। সারা মুসলিম বিশ্ব থেকে ইসরায়েলি পণ্য বয়কট করার আহবান জানান তারা। এসময় জাতিসংঘের দৃষ্টি আকর্ষণ করে গাজায় বর্বরোচিত হামলা ও গণহত্যা বন্ধের দাবী জানানো হয়।একই দাবীতে পিরোজপুরে শুক্রবার সকাল ১০টায় ও বিকেলে কাউখালীতে বিক্ষোভ মিছিল ও পথসভা করেছে ইসলামী ছাত্র আন্দোলন, বাংলাদেশ। এছাড়া জেলার নেছারাবাদ উপজেলায় বিক্ষোভ মিছিল করেছে জামায়তে ইসলামী ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓