1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
শনিবার, ২৭ জুন ২০২৬, ০৪:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
জাপান সরকারের এমইএক্সটি বৃত্তি পেলেন কাউখালীর শিক্ষক দম্পতি কন্যা দেবলীনা সাহা ঐশী পিরোজপুরে মাদকবিরোধী র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত কাউখালীতে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস পালিত বিএনপি সরকার ডিজিটাল নিরাপত্তা আইনদিয়ে সাংবাদিকদের নির্যাতন কিংবা নিয়ন্ত্রণ করবে না….ড. জিয়া হায়দার গলাচিপায় প্রতিমন্ত্রীর মনোনীত প্রতিনিধি আবু নাঈমকে সংবর্ধনা কাউখালীতে সড়ক দুর্ঘটনায় ওষুধ কোম্পানির প্রতিনিধি নিহত কাউখালীতে দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা নেছারাবাদে পৃথক অভিযানে দুই নারীসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার কাউখালীতে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন অবহিতকরন সভা অনুষ্ঠিত নাজিরপুরে শিশু ধর্ষনের চেষ্টার অভিযোগে ষষ্ঠ শ্রেণির ছাত্রের বিরুদ্ধে মামলা!

গজারিয়া শ্রমিক দলের ইফতার ও দোয়া মাহফিল

  • প্রকাশিত: সোমবার, ২৪ মার্চ, ২০২৫
  • ১৪২ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক :

মুন্সিগঞ্জ গজারিয়া উপজেলা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া,সাবেক মন্ত্রী আলহাজ্ব আব্দুল হাই এর সুস্থতা কামনা ও বি,এন,পি’র স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খাঁনের সহধর্মিনী অলিফা আক্তার কান্তা ইসলাম এর আত্নার মাগফিরাত কামনা উপজেলা শ্রমিক দলের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। গজারিয়া উপজেলার বালুয়াকান্দী ইউনিয়ন এর মিয়ামি রেস্টুরেন্টে এই দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।উপজেলা শ্রমিক দলের সভাপতি মো:জাকারিয়া ভূঁইয়ার সভাপতিত্বে ও সা:সম্পাদক ইকবাল আহম্মেদ আশিক এর সঞ্চালনায় অন্যান্যদের মাঝে উপস্থিত বি,এন,পি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আকম মোজাম্মেল হক, জাতীয়তাবাদী যুবদলের সাবেক সহ সভাপতি আলহাজ্ব মুজিবুর রহমান, জাতীয়তাবাদী শ্রমিক দল কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক ও জেলা শ্রমিক দলের সভাপতি আলহাজ্ব জাহাঙ্গীর আলম, উপজেলা বি,এন,পি’র সাবেক সভাপতি প্রফেসর গিয়াসউদ্দিন, উপজেলা বি,এন,পি’র যুগ্ম আহবায়ক আহছান উল্লাহ,মো:বোরহান উদ্দিন ভূঁইয়া,ইঞ্জি:মুকবুল আহমেদ রতন,উপজেলা বি,এন,পি নেতা মনির হোসেন সরদার,জেলা শ্রমিক দল নেতা কাইয়ুম আহমেদ বিদ্যুৎ প্রমুখ। অনুষ্ঠানে উপজেলা শ্রমিক দলের সভাপতি মো:জাকারিয়া ভূঁইয়া বলেন,দেশ নায়ক তারেক জিয়ার নির্দেশে গজারিয়া উপজেলা শ্রমিক দলকে একটা চাঁদাবাজ মুক্ত সংগঠন হিসেবে গড়ে তুলতে আমরা কাজ করছি।ইফতার পূর্ব মাহফিলে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে শত শত শ্রমিক দলের নেতা কর্মী’র অংশ গ্রহণ দেশ ও জাতির উন্নতি, সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓