1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
রবিবার, ১০ মে ২০২৬, ০৪:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
গলাচিপায় ‘গুপ্ত রাজনীতি’ ইস্যুতে দেয়াল লিখনে উত্তেজনা, মুখোমুখি ছাত্রসংগঠন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য হলেন সাংসদ কামরুজ্জামান রতন নিজের বাল্যবিবাহ বন্ধ করা ছাত্রীকে জেলা প্রশাসনের ‘কন্যা সাহসিকা’ স্মারক প্রদান ঝালকাঠি পৌরসভায় ৫ একর জমিতে নির্মিত হচ্ছে আধুনিক সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্লান্ট যতদিন বেঁচে থাকবো দলের নেতাকর্মীদের পাশে থাকবো — জিবা আমিনা আল গাজী ফুলপুরে আইনশৃঙ্খলা কমিটির  মাসিক সভা অনুষ্ঠিত   নাজিরপুরে শিক্ষকের বাড়িতে ডাকাতির চেষ্টা, সংঘর্ষে নিহত-১ মঠবাড়িয়ায় ভুয়া হৃদরোগ বিশেষজ্ঞ গ্রেফতার: ২ বছরের কারাদণ্ড কাল পৈতৃক নিবাস বগুড়ায় যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান কাউখালীতে মারকাজুল কুরআন মাদ্রাসার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

বিগত সরকারগুলো রাজনীতিকে লাভজনক ব্যবসায় পরিনত করেছে : ডা. ইরান

  • প্রকাশিত: শুক্রবার, ৪ এপ্রিল, ২০২৫
  • ১৩২ বার পড়া হয়েছে

সাম্য সুবিচার মানবকি মর্যাদা প্রতিষ্ঠার লক্ষ্যে ১৯৭১ সালে কৃষক শ্রমিক ছাত্র-জনতা দীর্ঘ ৯মাস রক্তাক্ষয়ী মুক্তিযুদ্ধের মধ্যদিয়ে দেশ স্বাধীন করলে ৫৪ বছরেও কাঙ্খিত স্বপ্ন বাস্তবায়িত হয়নি মন্তব্য করে বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডাঃ মোস্তাফিজুর রহমান ইরান বলেছেন, যারাই ক্ষমতায় গিয়েছে তাই দুর্নীতি লুটপাট ও একদলীয় শাসন শোষনের মাধ্যমে দলবাজ সুবিধাভোগী শ্রেনী তৈরী করে দলীয়করন, আত্মীয়করনের মহোৎসব চালিয়েছে। বিগত সরকারগুলো রাজনীতিকে লাভজনক ব্যবসায় পরিনত করেছে। তাই আমলা কামলা পুজিঁপতিরা শিল্প, কল-কারখানা তৈরী না করে এমপি-মন্ত্রী ও জনপ্রতিনিধি হওয়ার প্রতিযোগীয় লিপ্ত রয়েছে। রাজনীতির এই অসুস্থ্য ধারাকে সুস্থ্যধারায় ফিরিয়ে আনতে অর্থবহ রাজনৈতিক সংস্কার জরুরী।তিনি বলেন, ৫ আগষ্টের ছাত্র-জনতার বিপ্লবকে প্রশ্নবিদ্ধ করতে পরিকল্পিত ভাবে ভারতীয় আধিপত্যবাদী অপশক্তি ও তাদের এদেশীয় এজেন্টরা অপতৎপরতা চালাচ্ছে। ড. ইউনুসের ভাবমুর্তি বিনষ্টের জন্য হাজার হাজার কোটি টাকা বিনিয়োগ করে লবিষ্ট ও এজেন্ট নিয়োগ করেছে গোয়েন্দা সংস্থা “র”। তাই খাই খাই রাজনীতির বিরুদ্ধে দেশপ্রেমিক গনতন্ত্রকামী সকল রাজনৈতিক ও সামাজিক-সাংস্কৃতিক শক্তিকে অর্থবহ পরিবর্তনের জন্য ঐক্যবদ্ধ হতে হবে।তিনি আজ (শুক্রবার) বিকাল ৩টায় ৮৫/১ নয়াপল্টনস্থ দলীয় কার্যালয়ে বাংলাদেশ লেবার পার্টি ও বাংলাদেশ ছাত্রমিশনের নেতাকর্মীদের সাথে ঈদ-পরবর্তী শুভেচ্ছা বিনিময় কালে একথা বলেন।এসময় বাংলাদেশ লেবার পার্টির ভাইস চেয়ারম্যান এস এম ইউসুফ আলী, এডভোকেট জোহরা খাতুন জুঁই, হিন্দুরত্ম হিন্দুরত্ম রামকৃষ্ণ সাহা, মহাসচিব খন্দকার মিরাজুল ইসলাম, দফতর সম্পাদক মোঃ মিরাজ খান, মহানগর সাধারণ সম্পাদক মোঃ জাহিদুল ইসলাম, বাংলাদেশ ছাত্র মিশনের সভাপতি সৈয়দ মোঃ মিলন ও সাধারণ সম্পাদক মোঃ নাজমুল ইসলাম মামুন, মহানগর সহ সভাপতি ডাঃ ইউসুফ আলী, মাসুদ আলম পাটোয়ারী, নগর সহ সম্পাদক এনামুল হক, পল্টন থানা সভাপতি দেলোয়ার হোসেন রিপন, সদস্য সচিব মোঃ সুমন আহমেদ, কামরাঙ্গীরচর থানা লেবার পার্টির সদস্য সচিব মোঃ আবদুর রহমান ও মোঃ শুক্কর আলী উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓