1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:০৩ অপরাহ্ন
শিরোনাম :
মুন্সীগঞ্জে ৩ টি আসনে বিএনপি প্রার্থীদের জয়লাভ পটুয়াখালী-৩ রাজপথ থেকে সংসদ সদস্য নির্বাচিত হলেন ভিপি নুরুল হক নুর স্বতন্ত্র প্রার্থী হাসান মামুন ভাই ‘ট্রাকে’ উঠলে, দলীয় পদ-পদবী ফিরিয়ে আনার ব্যবস্থা করব – নুরুল হক নুর কাউখালীতে বিএনপি প্রার্থী সোহেল মনজুরের নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত পটুয়াখালী -৩ আসনে ভোটের মাধ্যমে  নতুন গণতান্ত্রিক অধ্যায় সূচনা হবে’ – হাসান মামুন কাউখালীতে সড়কে যৌথ বাহিনীর অভিযানে ৮ মোটরসাইকেল জব্দ আল্লাহ আমাদের সুযোগ দিলে আর কাউকে লুটপাট করতে দেবো না – ডা. শফিকুর রহমান গজারিয়া সেনাবাহিনীর অভিযানে অস্ত্র ও বোমা উদ্ধার পিরোজপুরে গ্রীন ফোর্সের মাসিক সভা অনুষ্ঠিত পিরোজপুরে জামায়াতের জনসভা সফল করতে সংবাদ সম্মেলন

কাউখালীতে নারীপক্ষ ও ডিডিএস ফাউন্ডেশনের উদ্যোগে আন্তর্জাতিক নারী দিবস পালিত

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৭ এপ্রিল, ২০২৫
  • ১৭৯ বার পড়া হয়েছে

কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি:

আমাকে ছাড়া আমার বিষয়ে কোনো সিদ্ধান্ত নয়- এই প্রতিপাদ্যকে সামনে রেখে পিরোজপুরের কাউখালীতে নারীপক্ষ ও ডিডিএস ফাউন্ডেশনের উদ্যোগে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে। বৃহস্পতিবার ( ১৭ এপ্রিল) বিকেল ৩ টায় দিবসটি উপলক্ষে নারীপক্ষের আয়োজনে ও নারীর এগিয়ে চলা প্রকল্পের আওতায় ও ডিডিএস ফাউন্ডেশন এর সহযোগিতায় অর্ধশতাধিক নারীদের অংশগ্রহণে এক বর্ণাঢ্য রেলি কাউখালী বন্দর প্রদক্ষিণ করে। রেলির নেতৃত্ব দেন কাউখালী সদর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ মোস্তাফিজুর রহমান, নারীপক্ষের কোষাধ্যক্ষ রেহানা সামদানী কনা, নারীপক্ষের প্রকল্প ব্যবস্থাপক লিপি লিলিয়ান রোজারিও। রেলিতে যে শ্লোগানগুলি স্থান পায় সেগুলো হলো – জাগো জাগো-বিশ্বনারী জাগো, রাতের বেড়া ভাঙবো-স্বাধীনভাবে চলব, নারীদিবস দিচ্ছে ডাক-নারীর জীবন সুরক্ষা পাক, রাষ্ট্র এবং পরিবারে-সমান হবো অধিকারে, নারীর প্রতি বৈষম্য-মানি না মানবো না, পুরুষের ক্ষমতা-ভেঙে হোক সমতা, সইবো নাকো আমরা আর-নারীর দেহে অত্যাচার, ঘুমভাঙানি মাসি পিসি-চলো পুরুষতন্ত্র পিষি, জীবন আমার- সিদ্ধান্ত আমার, আমার সিদ্ধান্ত আমিই নেবো- মুক্ত স্বাধীন জীবন গড়বো ইত্যাদি। রেলি শেষে উপজেলা পরিষদ চত্বরে স্থানীয় নারী নেতাদের পরিচালনায় অংশগ্রহণে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে নাচ,গান, আবৃত্তি ইত্যাদি উপস্থাপন করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓