1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০৩:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
পিরোজপুর নার্সিং ইনস্টিটিউটের শিক্ষার্থীদের শিরাবরণ ও শপথ গ্রহণ অনুষ্ঠিত মঠবাড়িয়ার আলোচিত বই কান্ডে প্রধান শিক্ষকের বিরুদ্ধে মামলা কাউখালীতে গাঁজা গাছসহ যুবক আটক গলাচিপার জাতীয় পর্যায়ে বিজয়ী ৩ শিক্ষার্থী ও ২ শিক্ষককে সংবর্ধনা ও সম্মাননা ক্রেস্ট প্রদান এনবিআরের নতুন চেয়ারম্যান হলেন ঝালকাঠির আহসান হাবীব গজারিয়ায় স্বাস্থ্য কমপ্লেক্সের ময়লার স্তুপ থেকে নবজাতক উদ্ধার ফুলপুরে ইয়াবা সহ  মাদক কারবারি গ্রেপ্তার ২ গজারিয়ায় শিক্ষার্থী হিমেলকে অপহরণ ও নির্যাতনের অভিযোগে মানববন্ধন, জড়িতদের গ্রেপ্তারের দাবি নবায়নযোগ্য শক্তিনির্ভর আদর্শ নগর প্রকল্প উপস্থাপন করে জাতীয় পর্যায়ে সেরা ১০-এ গলাচিপার এনজেড আলিম মাদ্রাসার শিক্ষার্থীরা  মঠবাড়িয়ায় পুরনো বই বিক্রির টাকা সরকারি ফান্ডে জমা দিলেন প্রধান শিক্ষক

মেঘনা সেতুর ঢালে রডভর্তি ট্রাক বিকল, মহাসড়কে যানজট

  • প্রকাশিত: শুক্রবার, ১৮ এপ্রিল, ২০২৫
  • ২৫৯ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক :

মুন্সীগঞ্জ গজারিয়া উপজেলা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গজারিয়া অংশের মেঘনা সেতুর পূর্ব প্রান্তের ঢালে রডভর্তি ট্রাক উল্টে মহাসড়কের গজারিয়া অংশের ঢাকামুখী লেনে আনুমানিক ৯ কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন মহাসড়কে চলাচলকারী যানবাহনের চালক ও যাত্রীরা। শুক্রবার (১৮ এপ্রিল) ভোর থেকে মহাসড়কের মেঘনা সেতু থেকে মহাসড়কের মধ্যবাউশিয়া বাস স্ট্যান্ড পর্যন্ত এ যানজট সৃষ্টি হয়েছে। সকাল ৯টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত থেমে থেমে যানজট অব্যাহত রয়েছে।ভুক্তভোগী সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, শুক্রবার ভোর আনুমানিক ৪টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকামুখী লেনের মেঘনা সেতুর ঢালে জামালদী এলাকায় একটি রডভর্তি ট্রাক উল্টে যায়। দুর্ঘটনা কবলিত রডবাহী ট্রাকটি মহাসড়কের ওপর থেকে সরাতে সময় লাগায় এ যানজটের সৃষ্টি হয়।কুমিল্লা থেকে ঢাকাগামী স্টার পরিবহনের চালক তাহমিদ হোসেন জানান, সকালে কুমিল্লা থেকে ঢাকার উদ্দেশে রওনা দেন তিনি। কিন্তু গজারিয়া এলাকার ভাটের এলাকায় এসে তিনি যানজটে আটকা পড়েন। এতে বাসে থাকা যাত্রীরা বিরক্ত হচ্ছেন বলে জানান তিনি।মোশারফ নামে এক যাত্রী বলেন, মধ্য বাউশিয়া থেকে দুই ঘন্টায় ৩ কিলোমিটার অতিক্রম করেছে তাকে বহনকারী বাসটি।ভবেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ শওকত হোসেন জানান,একটি রডবাহী ট্রাক সড়কে উল্টে পড়ে। এতে ট্রাকে থাকা রডগুলো সড়কে ছড়িয়ে-ছিটিয়ে পড়ে। ফলে কিছু সময় যান চলাচল বন্ধ ছিল ঢাকগামী লেনে। যানজট নিরসনে পুলিশ কাজ করছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓