1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১০:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
মঠবাড়িয়ায় পুরনো বই বিক্রির টাকা সরকারি ফান্ডে জমা দিলেন প্রধান শিক্ষক সাবেক স্বামীকে বয়ফ্রেন্ডের মাধ্যমে জিম্মি করে ৪ লাখ টাকা দাবি, মুন্সীগঞ্জের তরুণীসহ গ্রেপ্তার ৫ রাজাপুরে যুবককে কুপিয়ে জখম ! টাকা ছিনতাই ফুলপুরে গরীব অসহায় মানুষের মধ্যে ডেউটিন, হুইল চেয়ার ও নগদ অর্থ বিতরণ  কাউখালীতে মাদকসেবীকে ভ্রাম্যমাণ আদালতের ৩ মাসের কারাদণ্ড ফুলপুর পাগলায় মাদক প্রতিরোধে পুলিশের মতবিনিময় সভা জাপান সরকারের এমইএক্সটি বৃত্তি পেলেন কাউখালীর শিক্ষক দম্পতি কন্যা দেবলীনা সাহা ঐশী পিরোজপুরে মাদকবিরোধী র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত কাউখালীতে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস পালিত বিএনপি সরকার ডিজিটাল নিরাপত্তা আইনদিয়ে সাংবাদিকদের নির্যাতন কিংবা নিয়ন্ত্রণ করবে না….ড. জিয়া হায়দার

কাউখালীতে একরাতে ৫ বাড়িতে সিঁধ কেটে চুরি

  • প্রকাশিত: মঙ্গলবার, ২২ এপ্রিল, ২০২৫
  • ১৪৫ বার পড়া হয়েছে

কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি:

পিরোজপুরের কাউখালীতে সিঁধ কেটে একরাতে একই গ্রামের পাঁচ বাড়িতে চুরি ঘটনা ঘটেছে। সোমবার (২১ এপ্রিল) দিবাগত রাতে উপজেলার সদর ইউনিয়নের গান্ডতা গ্রামের এ চুরি সংগঠিত হয়।স্হানীয়রা জানান, উপজেলার গান্ডতা গ্রামের ইলিয়াছ হোসেন, নাসির আকন, ইব্রাহীম শেখ, রসময় ঘরামীর বাড়িতে চোরেরা গভীর রাতে ঘরে সিঁধ কেটে ও ইমরান শেখের ঘরের দরজা খুলে ভিতরে ডুকে মোবাইল ফোন, নগদ টাকা, স্বর্নালঙ্কার সহ দুই লক্ষাধিক টাকার মালামাল নিয়ে গেছে।এবিষয়ে ভুক্তভোগী ইলিয়াছ হোসেন জানান, তারা রাত ১১ পর্যন্ত জেগে ছিলেন। পরে তারা ঘুমিয়ে পড়েন। সকালে ঘুম থেকে জেগে ঘরের পাশে সিঁধ কাটা দেখতে পাই। এসময় তিনি দেখেন তার ঘরের মোবাইল ফোন, নগদ টাকা, পড়ার টেবিলে রাখা মেয়ের ৬ টি গাইড বই সহ বিভিন্ন মালামাল চোরেরা নিয়ে গেছে।আর এক ভুক্তভোগী স্কুল শিক্ষক নিপা আক্তার জানান, তারা প্রতিদিনের ন্যায় রাতের খাবার খেয়ে আনুমানিক রাত সাড়ে ১১ টার দিকে ঘুমিয়ে পড়েন। ভোরে ঘুম থেকে উঠে দেখেন, ঘরের পাশে সিধ কাটা। এসময় তার ঘরের ভিতরে রাখা মোবাইল ফোন, স্বর্নের আংটি, নগদ টাকার খোজ নিলে দেখেন কিছু নেই। এ বিষয়ে কাউখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সোলায়মান জানান, চুরির ঘটনা শুনেই সরেজমিনে পুলিশের একটি টিম পাঠিয়েছি। এ বিষয়ে তদন্ত সাপেক্ষে ব্যবস্হা নেওয়া হবে। চুরির সঙ্গে জড়িতদের ধরতে চেষ্টা অব্যাহত রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓