1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৬:১৮ অপরাহ্ন
শিরোনাম :
কাউখালীতে জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত কাউখালীতে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও বৃক্ষরোপণ মঠবাড়িয়ায় বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন ও শুভেচ্ছা বিনিময় করেন বিশিষ্ট সমাজসেবক রাজু আহমেদ রাজা পিরোজপুরে মা ইলিশ রক্ষায় কালিগঙ্গা-কচা নদীতে যৌথ মহড়া কাউখালীতে জেলাশিক্ষা অফিসারের অবসর জনিত বিদায় সংবর্ধনা অযত্নে বিলুপ্তির পথে কালের স্বাক্ষী শতবর্ষের ঝালকাঠির কীর্তিপাশার সতীদাহ বেদী কাউখালীতে উপজেলা প্রশাসনের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান নেছারাবাদে ৪ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক পিরোজপুর সাইকেলপট্টিতে ভয়াবহ অগ্নিকাণ্ড, ক্ষতিগ্রস্ত ৬ দোকান শ্রীগুরু সঙ্ঘ আশ্রমের বহিস্কৃত কোষাধ্যক্ষ ও তার সহযোগীদের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ড ও নাশকতা সৃষ্টির আশঙ্কায় সংবাদ সম্মেলন

জাতীয় পাটির (কাজী জাফর) ও যুব সংহতির উদ্দোগে কর্মী সভা অনুষ্ঠিত

  • প্রকাশিত: শনিবার, ২৬ এপ্রিল, ২০২৫
  • ৩০৩ বার পড়া হয়েছে

নাসিম উদ্দীন স্টাফ রিপোর্টার:

জাতীয় পাটির (কাজী জাফর) ও যুব সংহতির উদ্দোগে ১নং ওয়ার্ড ও ২নং ওয়ার্ডে কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে।
কুষ্টিয়া ভেড়ামারা উপজেলা চেয়ারম্যান মোড়ে ( ক্লিক মোড়) পৌরসভার ১নং ও ২নং ওয়ার্ডে জাতীয় পার্টি র (কাজী জাফর) কর্মী সভায় সিদ্দিকুর রহমান’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় পার্টির (কাজী জাফর) মহাসচিব, কুষ্টিয়া -২ (ভেড়ামারা -মিরপুর) আসনের সাবেক সাংসদ সদস্য ও কুষ্টিয়া জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আহসান হাবিব লিংকন। তিনি বলেন দেশকে বাঁচাতে হলে দলবল নির্বিশেষে সবাইকে এগিয়ে আসতে হবে ব্যক্তি স্বার্থ নয় দলীয় স্বার্থ নয় দেশের স্বার্থের কথা চিন্তা করে দেশকে বাঁচাতে হবে দেশের দুর্নীতি দূর করতে হবে চাঁদাবাজি দূর করতে হবে অস্থিররাজনীতি দূর করতে হবে। দেশ বাঁচলে আমরা বাঁচবো।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় পাটি (কাজী জাফর) ভেড়ামারা উপজেলা শাখার সভাপতি এম এ আলম চাঁদ মন্ডল, সিনিয়র সহ সভাপতি সেলিম রেজা, সহ সভাপতি মহিউদ্দিন সরদার, সাধারণ সম্পাদক খন্দকার রেজওয়ানুর রহমান অঞ্জন ও জাতীয় পার্টির (কাজী জাফর) নেতা আযুব আলী, আরো বক্তব্য রাখেন ভেড়ামারা উপজেলা যুব সংহতির সভাপতি মোঃ মোস্তাফিজুর রহমান মুরাদ, সাধারণ সম্পাদক মোঃ তাজুল ইসলাম, যুগ্ন সাধারণ সম্পাদক তাজেম আলী, পৌর যুব সংহতির সাধারণ সম্পাদক সুমন বিশ্বাস সহ উপজেলা ও ইউনিয়নের নেতৃবৃন্দ।উক্ত কর্মী সভার সঞ্চালনা করেন ভেড়ামারা পৌর যুব সংহতির সভাপতি আবু বক্কর সিদ্দিক (বেলাল) ও সার্বিক আয়োজনে ভেড়ামারা পৌর যুব সংহতির নেতৃবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓