1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
কাউখালীতে জাতীয় শিক্ষা সপ্তাহের পুরস্কার বিতরণ কাউখালীতে বৈরি আবহাওয়া উপেক্ষা করে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কাউখালীতে শ্রীগুরু সঙ্ঘের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা কাউখালীতে গাঁজা ও ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার বরিশাল ভোলা ও ঝালকাঠি দায়িত্ব পেলেন প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর ঈদে মিলাদুন্নবী উপলক্ষে পিরোজপুরের শিক্ষা প্রতিষ্ঠানে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত বিশ্বনবী হযরত মোহাম্মদ (সাঃ) এর মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ফারাকপুর জুনিয়ার ফুটবল একাদশ টুর্নামেন্ট আয়োজক হামজা ও শিমুল কাউখালীতে ডাক দিয়ে যাইর বৃক্ষরোপণ কর্মসূচি পালিত কাউখালীতে নাগরিক উদ্যোগের উপজেলা পর্যায়ে বার্ষিক পর্যালোচনা সভা

খালেদা জিয়া সোমবার দেশে ফিরছেন, সঙ্গী ৮ জন

  • প্রকাশিত: শুক্রবার, ২ মে, ২০২৫
  • ২১৩ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক :

বাংলাদেশের জাতীয়তাবাদী দল (বিএনপি) এর চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আগামী সোমবার ৫ মে, দেশে ফিরতে পারেন। তিনি তার দুই পুত্রবধূসহ মোট ৮ জনের একটি দলের সঙ্গে ফিরবেন।বিএনপি সূত্রে জানা গেছে, খালেদা জিয়া রোববার, ৪ মে, কাতারের রয়েল এয়ার অ্যাম্বুলেন্সে লন্ডন থেকে রওনা দেবেন এবং পরদিন ঢাকায় পৌঁছাবেন। তার সফরসঙ্গীদের মধ্যে রয়েছেন তারেক রহমানের সহধর্মিণী ডা. জোবায়দা রহমান, কোকর স্ত্রী সৈয়দা শামিলা রহমান সিঁথি, ডা. এ জেড এম জাহিদ হোসেন, চেয়ারপারসনের উপদেষ্টা ডা. আমিনুল হক চৌধুরী, এপিএস মাসুদুর রহমান, এবং দুই গৃহপরিচারিকা ফাতেমা বেগম ও রূপা হক।বেগম খালেদা জিয়া ২০১৮ সালে একটি দুর্নীতির মামলায় গ্রেফতার হয়ে পুরান ঢাকার কেন্দ্রীয় কারাগারে বন্দি ছিলেন। করোনা মহামারির সময়, পূর্ববর্তী সরকার তাকে বিশেষ বিবেচনায় মুক্তি দেয়। গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের পর রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের আদেশে খালেদা জিয়া মুক্তি পান। এরপর আদালত তার বিরুদ্ধে চলমান দুর্নীতির দুটি মামলার রায় বাতিল করে।এ বছরের ৮ জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য খালেদা জিয়াকে লন্ডনে নিয়ে যাওয়া হয়। সেখানে তিনি টানা ১৭ দিন চিকিৎসাধীন ছিলেন এবং ২৫ জানুয়ারি তাকে তারেক রহমানের বাসায় নিয়ে যাওয়া হয়। দীর্ঘ পাঁচ বছরেরও বেশি সময় পর এবার তিনি পরিবারের সদস্যদের সঙ্গে ঈদ উদ্‌যাপন করেছেন। উল্লেখ্য, খালেদা জিয়া কারাবন্দি অবস্থায় চারটি ঈদ কাটিয়েছেন।বর্তমানে তিনি ছেলে তারেক রহমানের বাসায় চিকিৎসাধীন রয়েছেন, যেখানে তার পূর্ণাঙ্গ স্বাস্থ্য পরীক্ষা চলছে। খালেদা জিয়া দীর্ঘদিন ধরে লিভার সিরোসিস, কিডনি, হার্ট, ডায়াবেটিস, আর্থ্রাইটিসসহ বিভিন্ন শারীরিক অসুস্থতায় ভুগছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓