1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৪:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
গলাচিপায় প্রতিমন্ত্রীর মনোনীত প্রতিনিধি আবু নাঈমকে সংবর্ধনা কাউখালীতে সড়ক দুর্ঘটনায় ওষুধ কোম্পানির প্রতিনিধি নিহত কাউখালীতে দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা নেছারাবাদে পৃথক অভিযানে দুই নারীসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার কাউখালীতে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন অবহিতকরন সভা অনুষ্ঠিত নাজিরপুরে শিশু ধর্ষনের চেষ্টার অভিযোগে ষষ্ঠ শ্রেণির ছাত্রের বিরুদ্ধে মামলা! ফুলপুরে আ’লীগ ও অঙ্গ সংগঠনের ৯ নেতাকর্মী গ্রেফতার  মুন্সীগঞ্জ সিরাজদিখানে ভূমি দখল ও চাঁদাবাজির প্রতিবাদে মানববন্ধন  নাজিরপুরে শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবকদের মাদক বিরোধী মানববন্ধন কাউখালীতে কৃষকদের মধ্যে নারিকেল চারা বিতরণ

কাউখালীতে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৮ মে, ২০২৫
  • ২৭৩ বার পড়া হয়েছে

কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি:

পিরোজপুর আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদের উদ্যোগে কাউখালীতে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের কাউখালী পর্বের খেলা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৮মে) বিকেলে কাউখালী সরকারি বালক বিদ্যালয়ের মাঠে কাউখালী ভেন্যু পর্বের খেলা উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা বিএনপির আহবায়ক এস এম আহসান কবীর,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব এইচ এম দ্বীন মোহাম্মদ,যুগ্ন আহবায়ক মনিরুজ্জামান মিয়া, আরাফাত রহমান ক্রীড়া সংসদের সভাপতি এডভোকেট রেজাউল করিম মিটুল,সাধারণ সম্পাদক লিটন খান প্রমুখ।বর্ণাঢ্য আনুষ্ঠানিকতায় ও জমকালো আয়োজনে অত্যন্ত আনন্দপূর্ণ ও শৃঙ্খলভাবে খেলাটি সম্পন্ন হয়। খেলায় পিরোজপুর আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদ ও কাউখালী আরাফাত রহমান ক্রীড়া সংসদে জাতীয় ফুটবল দলের বর্তমান ও সাবেক তারকা খেলোয়াড়গণ অংশগ্রহণ করে। খেলায় পিরোজপুর আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদ ৪-০ গোলে কাউখালী আরাফাত রহমান ক্রীড়া সংসদকে পরাজিত করে। খেলায় বিপুল দর্শক উপস্থিত থেকে খেলা উপভোগ করে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓