1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
বুধবার, ২৪ জুন ২০২৬, ০৩:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
কাউখালীতে ইয়াবাসহ মাদক কারবারি ও ৫ সহযোগী গ্রেপ্তার পিরোজপুর পালপাড়া প্রাথমিক বিদ্যালয়ে ফল উৎসব কাউখালী সরকারি উচ্চ বিদ্যালয়ে শিক্ষক সংকটে ব্যাহত পাঠদান, শিক্ষকের দাবিতে মানববন্ধন তেজদাসকাঠী কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত কাউখালীতে চাঁদাবাজি মামলায় নিষিদ্ধ সংগঠন যুবলীগ নেতা গ্রেপ্তার সত্তার হেলেন প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত হলেন আজম খান মঠবাড়িয়ায় স্কুল ছাত্রীকে গরম খুনতির ছ্যাঁকা দেয়ার অভিযোগ সৎ মায়ের বিরুদ্ধে সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার নেছারাবাদে জমি দখল ও হয়রানির অভিযোগ, প্রতিকার চেয়ে বিধবার আকুতি কাউখালীতে পুলিশের মাদক ও সন্ত্রাস বিরোধী মহড়া

মুন্সীগঞ্জে গরুর খামারে ডাকাতির ঘটনায় গ্রেপ্তার ২, লুন্ঠিত ৩টি গরু উদ্ধার

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৫ মে, ২০২৫
  • ১৫৭ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক :

মুন্সীগঞ্জের সদরের চরকেওয়ার ইউনিয়নের হামিদপুর এলাকায় গরুর খামারে ডাকাতির ঘটনায় আন্ত:জেলা ডাকাত চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এঘটনায় ১০ লাখ টাকা মূল্যের উন্নতজাতের ৩টি গরু উদ্ধার করা হয়েছে৷ রাত সাড়ে নয়টায় দিকে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার ফিরোজ কবির।এর আগে একইদিন সকালে কুমিল্লা থেকে ডাকাত সদস্যদের গ্রেফতার ও দুপুরে নারায়ণগঞ্জের সোনারগাঁও থেকে গরু উদ্ধার করা হয়।গ্রেপ্তারকৃতরা হলেন, কুমিল্লার তুরাজডাঙা এলাকার মৃত বাবুর মিয়ার ছেলে লিটন (৩২) ও দাউদকান্দি এলাকার মৃত মনু মিয়ার ছেলে মো: শাহাজালার (৫২)।অতিরিক্ত পুলিশ সুপার জানান, গত ৩ মে রাত সাড়ে তিনটার দিকে হামিদপুর এলাকা আদর্শ গরুর খামারে ঢুকে ডাকাতির ঘটনা ঘটে।এসময় অস্ত্রের মুখে খামারে থাকা লোকজনকে মারধর ও জিম্মি করে গরু লুটে নেয় ডাকাত সদস্যরা। এঘটনায় খামার মালিক কালাচান মুন্সীগঞ্জ সদর থানায় মামলা দায়ের করেলে অভিযানে নামে পুলিশ। পরে তথ্য প্রযুক্তির ব্যবহারে কুমিলার দাউদকান্দি থেকে লিটন ও চক্রের ক্রয়-বিক্রয়ের জড়িত শাহজালালকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের তথ্যের ভিত্তিতে নারায়গঞ্জের সোনারগাঁও মিরেরট্যাক কলতাপাড়া এলাকার বেপারী ফার্ম থেকে লুন্ঠিত ৩টি উন্নত জাতের গরু উদ্ধার করা হয়।পুলিশ সুপার আরো বলেন, এ ঘটনায় জড়িত মোট ৬জনকে চিহ্নিত করা হয়েছে। বাকি আসামীদের গ্রেফতারে তৎপরতা চলছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓