1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৫:০৫ অপরাহ্ন
শিরোনাম :
সু সময়েও ভালোনেই রাজাপুরের বিএনপি দলীয় ত্যাগীরা জিয়ানগরে শিল্পকলা একাডেমির পরিচালনা কমিটি গঠন নেছারাবাদের আটঘর কুরিয়ানা পর্যটন এলাকায় উচ্চশব্দে সাউন্ডবক্স বাজানোয় জরিমানা কাউখালীর জব্দকাঠি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৭ শিক্ষার্থীর জন্য ৪ শিক্ষক নেছারাবাদে ক্লাস বন্ধ রেখে শিক্ষার্থীদের দিয়ে স্কুল ফিডিং এর খাবার বহন করে আনানোর অভিযোগ রাষ্ট্রীয় মর্যাদায় শায়িত হলেন বীর মুক্তিযোদ্ধা অলি উল্লাহ প্রধান ফুলপুরে জমির বিরোধে বৃদ্ধ হত্যা প্রধান আসামি গ্রেফতার যেভাবে ধরা পড়লেন জিয়াউর রহমান হত্যার দণ্ডপ্রাপ্ত আসামি মোজাফফর ভাণ্ডারিয়ায় গাঁজা ব্যবসায়ীকে ভ্রাম্যমাণ আদালতের কারাদণ্ড মতলব উত্তরে মুরগির খামারে ঝোপ থেকে ২ দেশীয় শর্টগান ও ১২ রাউন্ড গুলি উদ্ধার

রাঙ্গাবালীতে দক্ষতা উন্নয়নে কর্মসংস্থান ও জনসংযোগ সেমিনার অনুষ্ঠিত

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২২ মে, ২০২৫
  • ১৮০ বার পড়া হয়েছে

ফিরোজ ফরাজী রাঙ্গাবালী (পটুয়াখালী) প্রতিনিধি :

প্রবাসীর অধিকার, আমাদের অঙ্গীকার-বৈষম্যহীন বাংলাদেশ, আমাদের সবার’ স্লোগানে পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর সাথে জনসংযোগ সংক্রান্ত শীর্ষক একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে।পটুয়াখালী জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের উদ্যোগে বৃহস্পতিবার বেলা ১১ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ আয়োজন করা হয়।উপজেলা প্রশাসনের আয়োজিত এই সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত যুগ্ম সচিব এবং অভিবাসী বিশেষজ্ঞ একেএম শরিফুল আলম। সভাপতিত্ব করেন রাঙ্গাবালী উপজেলার নির্বাহী কর্মকর্তা মো. ইকবাল হাসান।সেমিনারে বক্তারা বলেন, দক্ষতা উন্নয়নের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি করে বিদেশে দক্ষ জনশক্তি রপ্তানির সুযোগ তৈরি করা সম্ভব। পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য হাতে কলমে প্রশিক্ষণের ব্যবস্থা করা।এছাড়া কর্মক্ষেত্রে নারীদের অংশগ্রহণ নিশ্চিত করাসহ দালালচক্রের প্রতারণা রোধে সচেতনতা বৃদ্ধির আহ্বান জানানো হয়।সেমিনারে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক, প্রবাসী, বিদেশ গমনে আগ্রহী লোকজন ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓