1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১১:২১ অপরাহ্ন
শিরোনাম :
সু সময়েও ভালোনেই রাজাপুরের বিএনপি দলীয় ত্যাগীরা জিয়ানগরে শিল্পকলা একাডেমির পরিচালনা কমিটি গঠন নেছারাবাদের আটঘর কুরিয়ানা পর্যটন এলাকায় উচ্চশব্দে সাউন্ডবক্স বাজানোয় জরিমানা কাউখালীর জব্দকাঠি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৭ শিক্ষার্থীর জন্য ৪ শিক্ষক নেছারাবাদে ক্লাস বন্ধ রেখে শিক্ষার্থীদের দিয়ে স্কুল ফিডিং এর খাবার বহন করে আনানোর অভিযোগ রাষ্ট্রীয় মর্যাদায় শায়িত হলেন বীর মুক্তিযোদ্ধা অলি উল্লাহ প্রধান ফুলপুরে জমির বিরোধে বৃদ্ধ হত্যা প্রধান আসামি গ্রেফতার যেভাবে ধরা পড়লেন জিয়াউর রহমান হত্যার দণ্ডপ্রাপ্ত আসামি মোজাফফর ভাণ্ডারিয়ায় গাঁজা ব্যবসায়ীকে ভ্রাম্যমাণ আদালতের কারাদণ্ড মতলব উত্তরে মুরগির খামারে ঝোপ থেকে ২ দেশীয় শর্টগান ও ১২ রাউন্ড গুলি উদ্ধার

গজারিয়া তিতাসের অভিযানে অবৈধ চুনা কারখানা উচ্ছেদ

  • প্রকাশিত: সোমবার, ২৬ মে, ২০২৫
  • ১৮৩ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক :

মুন্সিগঞ্জে গজারিয়া উপজেলার বাউসিয়া ইউনিয়নে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক সংলগ্ন মধ্যমকান্দি, বাউশিয়া মানাবে পার্ক ও বালুয়াকান্দি ইউনিয়নে মায়ামি রেস্টুরেন্ট এর বিপরীতে তিতাসের অভিযানে অবৈধ চুনা কারখানা উচ্ছেদ করা হয়েছে।দিন ব্যাপী অভিযানে তিনটি চুনা কারখানা ভেঙ্গে দেয়া সহঅবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়।ভ্রাম্যমান আদালতের পরিচালনায় ছিলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট সহকারী কমিশনার (মুন্সিগঞ্জ জেলা কার্যালয়) মোঃ বায়েজীদ সরদার। উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ ফারহানুল আলম।নির্বাহী ম্যাজিস্ট্রেট গণমাধ্যমকে জানান তিতাস গ্যাস উদ্যোগে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নকরণ ও অবৈধ চুনাকারখানা উচ্ছেদ অভিযানের অংশ হিসাবে গজারিয়ার বাউশিয়ায় ২ টি ও বালুয়াকান্দিএলাকায় ১ টি সহ মোট তিনটি চুনা কারখানা গুড়িয়ে দেয়া সহ  অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। সহযোগিতায় ছিলেন গজারিয়া থানা পুলিশ,ফায়ার সার্ভিস ফোর্স এবং তিতাস গ্যাস কর্মকর্তা ও জনবল।তিনি আরও জানান উপজেলার যে কোন এলাকায় অবৈধ চুনাকারখানা পুনরায় স্থাপন চেষ্টা কালে স্থানীয় জনগণ উপজেলা প্রশাসনকে অবগত করলে দ্রুত ব্যবস্থা নেয়া হবে।তিতাস গ্যাস সোনারগাঁ মেঘনাঘাট অঞ্চলের ব্যবস্থাপক সুরজিত কুমার সাহা বলেন, অবৈধ সংযোগ বিচ্ছিন্ন কার্যক্রম যতদিন পর্যন্ত অবৈধ সংযোগ থাকবে আমরা ততদিন পর্যন্ত অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করবো। এছাড়া যেসব ব্যক্তি এর সাথে জড়িত কিভাবে আইনের আওতায় আনা যায় সে ব্যবস্থা করব। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓