1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৪:২৩ অপরাহ্ন
শিরোনাম :
কাউখালীতে জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত কাউখালীতে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও বৃক্ষরোপণ মঠবাড়িয়ায় বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন ও শুভেচ্ছা বিনিময় করেন বিশিষ্ট সমাজসেবক রাজু আহমেদ রাজা পিরোজপুরে মা ইলিশ রক্ষায় কালিগঙ্গা-কচা নদীতে যৌথ মহড়া কাউখালীতে জেলাশিক্ষা অফিসারের অবসর জনিত বিদায় সংবর্ধনা অযত্নে বিলুপ্তির পথে কালের স্বাক্ষী শতবর্ষের ঝালকাঠির কীর্তিপাশার সতীদাহ বেদী কাউখালীতে উপজেলা প্রশাসনের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান নেছারাবাদে ৪ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক পিরোজপুর সাইকেলপট্টিতে ভয়াবহ অগ্নিকাণ্ড, ক্ষতিগ্রস্ত ৬ দোকান শ্রীগুরু সঙ্ঘ আশ্রমের বহিস্কৃত কোষাধ্যক্ষ ও তার সহযোগীদের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ড ও নাশকতা সৃষ্টির আশঙ্কায় সংবাদ সম্মেলন

গলাচিপা রামনাবাদ নদীর উপর দ্রুত সেতু নির্মাণের দাবিতে সর্বসাধারণের মানববন্ধন

  • প্রকাশিত: মঙ্গলবার, ২৭ মে, ২০২৫
  • ৩৭৭ বার পড়া হয়েছে

আল মামুন গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি :

দেশের দক্ষিণ জনপদের পটুয়াখালী জেলার বৃহত্তর ও গুরুত্বপূর্ণ গলাচিপা হরিদেবপুর রামনাবাদ নদীর উপর ব্রিজ নির্মাণের দাবিতে, সর্বস্তরের জনসাধারণের আয়োজনে মঙ্গলবার (২৭ মে) সকাল দশটায় জনগুরুত্বপূর্ণ গলাচিপা খেয়াঘাট ও ফেরিঘাটের রাস্তায় শতশত নাগরিকদের উপস্থিতিতে বিক্ষোভ মিছিল সহ ঘন্টা ব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়। বক্তারা সমাবেশে জানান গলাচিপা নদীতে ব্রিজ নির্মাণে বিগত সরকারের সময় একনেক সভায় অনুমোদিত হয়।যোগাযোগ ও সেতু মন্ত্রণালয়ের মাধ্যমে টেন্ডার প্রক্রিয়া স্থান নির্বাচনের কারিগরি রিপোর্ট ও ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সার্ভে প্রতিবেদন থাকা সত্ত্বেও, সেতু নির্মাণে বিলম্ব হওয়ায় সরকার ও প্রশাসনের কাছে দ্রুত সেতু নির্মাণ বাস্তবায়নের স্বার্থে সর্বস্তরের নাগরিকদের এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন ও সমাবেশে বক্তব্য রাখেন জামায়াতে ইসলামী বাংলাদেশ বরিশাল বিভাগীয় সংগঠক অধ্যাপক মোঃ শাহ আলম মিয়া। উপজেলা জামায়াতে ইসলামী আমির মোঃ জাকির হোসেন, পৌর বিএনপি’র সাবেক সভাপতি মোঃ রফিকুল ইসলাম খান, বিএনপির সাবেক দপ্তর সম্পাদক আব্দুর সোবহান, পৌর বিএনপি’র সাংগঠনিক জিয়াউর রহমান জিয়া, ইসলামী আন্দোলন বাংলাদেশ পৌর শাখার সভাপতি মোঃ নাজমুল হুদা রিপন, শ্রমিক অধিকার পরিষদের সভাপতি মোঃ আমির হোসেন, ছাত্রদের পরিষদের সভাপতি মোঃ আরিফ বিল্লাহ।এছাড়াও আরো উপস্থিত থাকেন গলাচিপা উপজেলার সর্বস্তরের সাধারণ জনগণ, সুশীল সমাজের প্রতিনিধি, বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার গণমাধ্যম কর্মীবৃন্দ। এ সময় তারা গলাচিপা নদীর উপর সেতু নির্মাণের সমর্থন জানান। সেতুটি নির্মাণ হলে দক্ষিণ জনপদের রাঙ্গাবালী, গলাচিপা ও গলাচিপা উপজেলার প্রায় ১৫ লাখ মানুষের যাতায়াত ব্যবস্থা উন্নতি সহ শিক্ষা, সড়ক পথে দ্রুত  পরিবহন কৃষি পণ্য সরবরাহ, স্বাস্থ্য সেবা সহ অর্থনৈতিক অগ্রগতি বৃদ্ধি পাবে বলে জানান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓