1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ১২:২৭ অপরাহ্ন
শিরোনাম :
পটুয়াখালী-৩ রাজপথ থেকে সংসদ সদস্য নির্বাচিত হলেন ভিপি নুরুল হক নুর স্বতন্ত্র প্রার্থী হাসান মামুন ভাই ‘ট্রাকে’ উঠলে, দলীয় পদ-পদবী ফিরিয়ে আনার ব্যবস্থা করব – নুরুল হক নুর কাউখালীতে বিএনপি প্রার্থী সোহেল মনজুরের নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত পটুয়াখালী -৩ আসনে ভোটের মাধ্যমে  নতুন গণতান্ত্রিক অধ্যায় সূচনা হবে’ – হাসান মামুন কাউখালীতে সড়কে যৌথ বাহিনীর অভিযানে ৮ মোটরসাইকেল জব্দ আল্লাহ আমাদের সুযোগ দিলে আর কাউকে লুটপাট করতে দেবো না – ডা. শফিকুর রহমান গজারিয়া সেনাবাহিনীর অভিযানে অস্ত্র ও বোমা উদ্ধার পিরোজপুরে গ্রীন ফোর্সের মাসিক সভা অনুষ্ঠিত পিরোজপুরে জামায়াতের জনসভা সফল করতে সংবাদ সম্মেলন গনতন্ত্র একটি নিয়মতান্ত্রিক প্রক্রিয়ায় মধ্যে আবদ্ধ – ইলিয়াস হোসেন মাঝি

কাউখালীতে জমি নিয়ে বিরোধ, সংঘর্ষে আহত বৃদ্ধার মৃত্যু

  • প্রকাশিত: বুধবার, ২৮ মে, ২০২৫
  • ১৮৪ বার পড়া হয়েছে

কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি :

পিরোজপুরের কাউখালীতে জমি নিয়ে বিরোধের জেরে সংঘর্ষে আহত বৃদ্ধা রোকেয়া বেগম (৫৫) মৃত্যু হয়েছে। বুধবার (২৮ মে) দুপুরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।রোকেয়া বেগম উপজেলার শিয়ালকাঠি ইউনিয়নের জোলাগাতী গ্রামের আব্দুল রব হাওলাদারের স্ত্রী। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার সকাল সাড়ে আটটার দিকে জমি নিয়ে বিরোধের জেরে রোকেয়া বেগমের সঙ্গে একই বাড়ির হাবিবুর রহমানের ছেলে জাহাঙ্গীর হোসেনের বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে জাহাঙ্গীর হোসেন তার হাতে থাকা লোহার রড দিয়ে রোকেয়া বেগমের মাথায় আঘাত করলে সে মাটিতে পড়ে যায়। পরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে পিরোজপুর সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক আশংকাজনক অবস্থায় উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুরের দিকে তার মৃত্যু হয়। কাউখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সোলায়মান বলেন, জমিজমা নিয়ে বিরোধে রোকেয়া বেগম নামে একজন নিহত হয়েছেন। সরেজমিনে আমি ও সার্কেল এসপি ঘটনাস্হল পরিদর্শন করেছি। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। আসামি গ্রেফতার অভিযান চলছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓