1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
কাউখালীতে জেলাশিক্ষা অফিসারের অবসর জনিত বিদায় সংবর্ধনা অযত্নে বিলুপ্তির পথে কালের স্বাক্ষী শতবর্ষের ঝালকাঠির কীর্তিপাশার সতীদাহ বেদী কাউখালীতে উপজেলা প্রশাসনের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান নেছারাবাদে ৪ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক পিরোজপুর সাইকেলপট্টিতে ভয়াবহ অগ্নিকাণ্ড, ক্ষতিগ্রস্ত ৬ দোকান শ্রীগুরু সঙ্ঘ আশ্রমের বহিস্কৃত কোষাধ্যক্ষ ও তার সহযোগীদের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ড ও নাশকতা সৃষ্টির আশঙ্কায় সংবাদ সম্মেলন নেছারাবাদে নজরুল বর্ষ উপলক্ষে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত চেক জালিয়াতি ও বিস্ফোরক মামলায় আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার কাউখালীতে জাতীয় শিক্ষা সপ্তাহের পুরস্কার বিতরণ কাউখালীতে বৈরি আবহাওয়া উপেক্ষা করে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

কাউখালীতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এর ৪৪তম শাহাদাত বার্ষিকী পালিত

  • প্রকাশিত: শুক্রবার, ৩০ মে, ২০২৫
  • ২৩৪ বার পড়া হয়েছে

কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি:

পিরোজপুরের কাউখালীতে স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদত বার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩০ মে) বিকেলে উপজেলা বিএনপির আয়োজনে মুক্তিযোদ্ধা সংসদ ভবনে এ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।উপজেলা বিএনপির আহ্বায়ক এস এম আহসান কবিরের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সদস্য সচিব এইচ এম দ্বীন মোহাম্মদ, সাবেক সদস্য সচিব মোঃ শাফিউল আজম ভিপি দুলাল, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ মনিরুজ্জামান মিঞা, উপজেলা বিএনপির আহবায়ক কমিটির অন্যতম সদস্য শাহ ইমরান ফারুক, যুগ্ম আহবায়ক বদরুদ্দোজা মিঞা, মোঃ জিয়াউল হাসান নিক্স, মোঃ গিয়াস উদ্দিন অলি, উপজেলা যুবদলের আহবায়ক আসাদুজ্জামান তালুকদার মামুন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক জাহিদুর রহমান ফিরোজ, সদস্য সচিব মোঃ রাকিব তালুকদার, উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মোঃ ইউসুফ আলী আকন, উপজেলা ছাত্রদলের আহবায়ক আল মাহমুদ সুমন, সদস্য সচিব শোয়াইব সিদ্দিকী প্রমুখ। এসময় উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এসময় বক্তারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্মৃতিচারণ করেন এবং মুক্তিযুদ্ধের বিশেষ অবদান তুলে ধরেন। পরে নেতাকর্মীদেরকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ নিয়ে সামনের দিকে জাতীয়তাবাদের রাজনীতি করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন বক্তারা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓