1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
শনিবার, ০৯ মে ২০২৬, ১০:১৯ অপরাহ্ন
শিরোনাম :
গলাচিপায় ‘গুপ্ত রাজনীতি’ ইস্যুতে দেয়াল লিখনে উত্তেজনা, মুখোমুখি ছাত্রসংগঠন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য হলেন সাংসদ কামরুজ্জামান রতন নিজের বাল্যবিবাহ বন্ধ করা ছাত্রীকে জেলা প্রশাসনের ‘কন্যা সাহসিকা’ স্মারক প্রদান ঝালকাঠি পৌরসভায় ৫ একর জমিতে নির্মিত হচ্ছে আধুনিক সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্লান্ট যতদিন বেঁচে থাকবো দলের নেতাকর্মীদের পাশে থাকবো — জিবা আমিনা আল গাজী ফুলপুরে আইনশৃঙ্খলা কমিটির  মাসিক সভা অনুষ্ঠিত   নাজিরপুরে শিক্ষকের বাড়িতে ডাকাতির চেষ্টা, সংঘর্ষে নিহত-১ মঠবাড়িয়ায় ভুয়া হৃদরোগ বিশেষজ্ঞ গ্রেফতার: ২ বছরের কারাদণ্ড কাল পৈতৃক নিবাস বগুড়ায় যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান কাউখালীতে মারকাজুল কুরআন মাদ্রাসার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

গজারিয়া প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ সবাইকে ঐক্যবদ্ধ থেকে কাজ করতে হবে— কামরুজ্জামান রতন

  • প্রকাশিত: শনিবার, ১৯ জুলাই, ২০২৫
  • ২০১ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক :

মুন্সীগঞ্জে গজারিয়া উপজেলা হত দরিদ্র ৫০জন প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার উপহার দিলেন বিএনপি’র কেন্দ্রীয় কমিটির সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মো:কামরুজ্জামান রতন।এ স ম য় তিনি সবাইকে ঐক্যবদ্ধ থেকে দল ও দেশের জন্য কাজ করার আহবান জানান। গজারিয়া উপজেলার টেংগারচর ইউনিয়নের বৈদ্দারগাঁও গ্রামে শারীরিক প্রতিবন্ধী কে অত্যাধুনিক হুইল চেয়ার উপহার দেন।উপজেলা কৃষক দলের আহবায়ক রাসেল দেওয়ান এর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মো:রফিকুল ইসলাম (ভিপি মাসুম),ইসহাক আলী,মুহাম্মদ মাসুদ ফারুক, জেলা কৃষক দলের আহবায়ক মো:সিরাজুল ইসলাম পিন্টু, উপজেলা বিএনপির নেতা দেওয়ান হারুন অর রশিদ, যুবদলের সদস্য সচিব নাজির সিকদার,সিনিয়র যুগ্ম আহ্বায়ক জালাল উদ্দীন রিমু,ভবেরচর ইউনিয় বিএনপির নেতা নূরুল আমিন সরকার,বাউশিয়া ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবাদুল হক,উপজেলা ছাত্রদলের আহবায়ক মো:মিজানুর রহমান প্রমুখ।এসময় প্রধান অতিথির বক্তব্যে মো:কামরুজ্জামান রতন বলেন, শারীরিক/মানসিক প্রতিবন্ধীরা আমাদের সমাজেরই বাসিন্দা,আমাদের পরিবারেরই অংশ,এদের পাশে থাকার ইচ্ছা আমার সব সময়ই ছিল, আছে, তাদের পাশে দাঁড়াতে পেরে ভাল লাগছে,আগামী দিনেও এর ধারাবাহিকতা অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓