1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৮:৫০ অপরাহ্ন
শিরোনাম :
ফুলপুরে আ’লীগ ও অঙ্গ সংগঠনের ৯ নেতাকর্মী গ্রেফতার  মুন্সীগঞ্জ সিরাজদিখানে ভূমি দখল ও চাঁদাবাজির প্রতিবাদে মানববন্ধন  নাজিরপুরে শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবকদের মাদক বিরোধী মানববন্ধন কাউখালীতে কৃষকদের মধ্যে নারিকেল চারা বিতরণ মঠবাড়িয়ায় পাঁচ শতাধিক শিক্ষার্থীর মাঝে গাছের চারা বিতরণ কাউখালীতে ইয়াবাসহ মাদক কারবারি ও ৫ সহযোগী গ্রেপ্তার পিরোজপুর পালপাড়া প্রাথমিক বিদ্যালয়ে ফল উৎসব কাউখালী সরকারি উচ্চ বিদ্যালয়ে শিক্ষক সংকটে ব্যাহত পাঠদান, শিক্ষকের দাবিতে মানববন্ধন তেজদাসকাঠী কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত কাউখালীতে চাঁদাবাজি মামলায় নিষিদ্ধ সংগঠন যুবলীগ নেতা গ্রেপ্তার

বাংলাদেশের রাজনীতি উদ্বেগ জনক মাত্রায় ঘোলাটে হয়ে পড়েছে – ইলিয়াস হোসেন মাঝি

  • প্রকাশিত: শনিবার, ২৬ জুলাই, ২০২৫
  • ৪০৬ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক :

বাংলাদেশের রাজনীতি উদ্বেগ জনক মাত্রায় ঘোলাটে হয়ে পড়েছে উল্লেখ করে নাগরিক কেন্দ্রের সভাপতি মোঃ ইলিয়াস হোসেন মাঝি শনিবার এক বিবৃতিতে বলেন, বাংলাদেশের রাজনীতি প্রতিনিয়ত পরিবর্তিত হচ্ছে। গন অভ্যুত্থানের পর মানুষের মনে যে আশা জেগেছে তার বাস্তবায়ন আজ ও হয়নি। বৈষম্যের বিরুদ্ধে অবস্থান, সু শাসন প্রতিষ্ঠা, দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা, সরকারি কাজকর্ম ও ব্যবস্থাপনায় দক্ষতা, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ সরকারের কাছে এসব ই জনগণ দেখতে চেয়েছিল কিন্তু এখন জনগন দেখছে দেশে প্রতিষ্ঠিত হয়েছে মবের কর্তৃত্ব।সাবেক ছাত্রনেতা ও নাগরিক কেন্দ্রের সভাপতি মোঃ ইলিয়াস হোসেন মাঝি বলেন, বাংলাদেশ আবার ও এক অনিশ্চয়তার মুখোমুখি। দেশ আজ গনতন্ত্রের পথ হারিয়ে ফেলে সৈরাতন্তের দিকে ধাবিত হচ্ছে। যে ভাবে রাজনীতি এগোচ্ছে তাতে সংঘাত হওয়ার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না। বাংলাদেশে রাজনৈতিক স্থিতিশীলতা এবং শান্তিপূর্ণ পরিবেশ প্রতিষ্ঠার জন্য এক শক্তিশালী সংলাপ এবং মত বিনিময়ের প্রক্রিয়ার প্রয়োজন। রাজনৈতিক দলগুলোর উচিত একে অপরের প্রতি সম্মান এবং মানবিক মূল্যবোধের ভিত্তিতে কাজ করা। একে অপরের মতামতকে শ্রদ্ধা জানিয়ে একটি কার্যকরী এবং গঠনমূলক রাজনীতি প্রতিষ্ঠা ও অতীত ভুল রাজনীতি থেকে শিক্ষা নিতে পারলেই দেশ এক নতুন সমৃদ্ধির পথে এগিয়ে যেতে পারবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓