1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৬:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
নেছারাবাদে প্রধান শিক্ষকের অবহেলায় জেলা পর্যায়ের প্রতিযোগিতায় অংশ নিতে পারেনি অথৈ কাউখালীতে বিএনপির সভাপতির বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগে সংবাদ সম্মেলন গজারিয়া সংঘর্ষ-ভাঙচুরের ঘটনায় গিয়াস উদ্দিনসহ আটক ৭ জিয়াউর রহমানের আদর্শ ও সাহসী ভুমিকা আজো দেশের মানুষ কে অনুপ্রাণিত করে.. ড.জিয়া উদ্দিন হায়দার কাউখালীতে বেপরোয়া মোটরসাইকেলের ধাক্কায় ব্যবসায়ী নিহত, আহত ১ গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন গলাচিপায় জাতীয় শিক্ষা সপ্তাহে শ্রেষ্ঠ শিক্ষক সম্মাননা প্রদান মঠবাড়িয়ায় আবারও দুইজন খুন : একজন নিখোঁজ সমাজ উন্নয়নের প্রত্যয়ে নাজিরপুরে বহোতা সৃজন সংঘের নতুন কমিটি গঠন মঠবাড়িয়ায় জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল

নাটোরে গলা কেটে ব্যবসায়ীকে হত্যা

  • প্রকাশিত: শুক্রবার, ৮ আগস্ট, ২০২৫
  • ১৭৪ বার পড়া হয়েছে

নাসিম উদ্দীন স্টাফ রিপোর্টারঃ

নাটোরের লালপুর উপজেলার গোপালপুরে সাইদুর রহমান (৩৫) নামের এক ব্যবসায়ীকে গাড়ি থেকে নামিয়ে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (৭ আগস্ট) রাত আনুমানিক ১০টার দিকে লালপুর-গোপালপুর আঞ্চলিক সড়কে নর্থ বেঙ্গল সুগার মিলস হাইস্কুলের পাশে এই মর্মান্তিক হত্যাকাণ্ড ঘটে।নিহত সাইদুর রহমান কুষ্টিয়া জেলার ভেড়ামারা উপজেলার বামনপাড়া আলতাফ হোসেনের ছেলে। তিনি একজন ব্যবসায়ী ছিলেন।স্থানীয়দের সূত্র দিয়ে লালপুর থানা পুলিশ জানায়, রাতে ওই এলাকায় কয়েকজন দুর্বৃত্তের সঙ্গে এক যুবকের ধস্তাধস্তি হয়। এরপর হঠাৎ চিৎকার শুনে স্থানীয়রা ছুটে গিয়ে এক যুবককে গলা কাটা অবস্থায় রাস্তায় পড়ে থাকতে দেখেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে এবং নিহতের পরিচয় নিশ্চত করেন নিহতের মরদেহ লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মর্গে রাখা হয়েছে। হত্যাকাণ্ডের কারণ এবং এতে কারা জড়িত, তা খুঁজে বের করতে তদন্ত শুরু করেছে পুলিশ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓