1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
নেছারাবাদে নজরুল বর্ষ উপলক্ষে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত চেক জালিয়াতি ও বিস্ফোরক মামলায় আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার কাউখালীতে জাতীয় শিক্ষা সপ্তাহের পুরস্কার বিতরণ কাউখালীতে বৈরি আবহাওয়া উপেক্ষা করে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কাউখালীতে শ্রীগুরু সঙ্ঘের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা কাউখালীতে গাঁজা ও ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার বরিশাল ভোলা ও ঝালকাঠি দায়িত্ব পেলেন প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর ঈদে মিলাদুন্নবী উপলক্ষে পিরোজপুরের শিক্ষা প্রতিষ্ঠানে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত বিশ্বনবী হযরত মোহাম্মদ (সাঃ) এর মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ফারাকপুর জুনিয়ার ফুটবল একাদশ টুর্নামেন্ট আয়োজক হামজা ও শিমুল

সাংস্কৃতি মানুষের সুন্দর অনুভূতির উন্মোচন ঘটায় – ইলিয়াস হোসেন মাঝি

  • প্রকাশিত: শুক্রবার, ৮ আগস্ট, ২০২৫
  • ২১০ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক :

সাংস্কৃতি মানুষের সুন্দর অনুভূতির উন্মোচন ঘটায় উল্লেখ করে নাগরিক কেন্দ্রের সভাপতি মোঃ ইলিয়াস হোসেন মাঝি শুক্রবার এক সাক্ষাৎকারে বলেন, দেশীয় সংস্কৃতিকে বাঁচাতে না পারলে আমাদের নৈতিক অবক্ষয় দিনে দিনে বৃদ্ধি পাবে। সমাজের উন্নয়নের মধ্য দিয়ে যেমন দেশের উন্নয়ন তেমনি সাংস্কৃতিক উন্নয়ন মানেই একটি জাতির উন্নয়ন। সাংস্কৃতিক দিক থেকে একটি জাতি অনুন্নত থাকলে সেই জাতি পৃথিবীর বুকে সহজে মাথা তুলে দাঁড়াতে পারে না।বাংলাদেশ জনতা সাংস্কৃতিক পরিষদের সহ সভাপতি মোঃ ইলিয়াস হোসেন মাঝি আরো বলেন, কোন দেশ বা জাতি স্বাধীনতার আলো তখনই দেখছে যখন তাদের সাংস্কৃতিক কর্মকাণ্ডের চরম উন্নতি হয়েছে। যে জাতির সাংস্কৃতিক রূপরেখা নেই, সাংস্কৃতিক উন্নতি নেই, সাংস্কৃতিক চর্চা নেই, সে জাতির কোন উন্নতি হতে পারে না। এমনকি যে জাতি সাংস্কৃতিক কর্মকাণ্ডে পিছিয়ে আছে, সে জাতি কোন দিন ই স্বাধীনতার আলো দেখতে পায় না। পরাধীনতার গ্লানি নিয়ে তাঁদের যুগ যুগ ধরে কাটাতে হয়। সাংস্কৃতিক বিপ্লবের ফলেই পৃথিবীর অনেক দেশ, অনেক জাতি স্বাধীনতার সুফল ভোগ করছে এবং উন্নতির চরম শিখরে আরোহন করছে। তরুণ প্রজন্মের প্রতিনিধি ও নাগরিক কেন্দ্রের সভাপতি মোঃ ইলিয়াস হোসেন মাঝি বলেন, সাংস্কৃতি একটি জাতির পূর্ন পরিচয় বহন করে, এটি একটি জাতি বা সম্প্রদায়ের মূল স্বত্বা, একটি পূর্ণাঙ্গ জীবন বোধ। প্রত্যেক সম্প্রদায়ের নিজ নিজ সাংস্কৃতিক কর্মকাণ্ড পালন, উন্নয়ন ও সংরক্ষণ করা পবিত্র দায়িত্ব। তবে সাংস্কৃতিতে কোন খারাপ দিক থাকলে তা অবশ্যই বর্জন করা উচিত। যদি কোন ভাল দিক থাকে যা উন্নয়ন মুখী কল্যাণ কর এবং দেশ গড়ার ও রক্ষার সহায়ক ভূমিকা পালন করে তা অবশ্যই গ্রহন ও উৎসাহিত করা উচিত। দেশ গড়ার ও রক্ষার সাংস্কৃতিক কর্মকাণ্ডের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ তাতে সন্দেহের কোন অবকাশ নেই বলে তিনি মনে করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓