1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ০৮:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
নেছারাবাদে প্রধান শিক্ষকের অবহেলায় জেলা পর্যায়ের প্রতিযোগিতায় অংশ নিতে পারেনি অথৈ কাউখালীতে বিএনপির সভাপতির বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগে সংবাদ সম্মেলন গজারিয়া সংঘর্ষ-ভাঙচুরের ঘটনায় গিয়াস উদ্দিনসহ আটক ৭ জিয়াউর রহমানের আদর্শ ও সাহসী ভুমিকা আজো দেশের মানুষ কে অনুপ্রাণিত করে.. ড.জিয়া উদ্দিন হায়দার কাউখালীতে বেপরোয়া মোটরসাইকেলের ধাক্কায় ব্যবসায়ী নিহত, আহত ১ গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন গলাচিপায় জাতীয় শিক্ষা সপ্তাহে শ্রেষ্ঠ শিক্ষক সম্মাননা প্রদান মঠবাড়িয়ায় আবারও দুইজন খুন : একজন নিখোঁজ সমাজ উন্নয়নের প্রত্যয়ে নাজিরপুরে বহোতা সৃজন সংঘের নতুন কমিটি গঠন মঠবাড়িয়ায় জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল

নলছিটি পৌর স্বেচ্ছাসেবক দল রাসেল হাওলাদার’র নেতৃত্বে সুসংগঠিত

  • প্রকাশিত: শনিবার, ১৬ আগস্ট, ২০২৫
  • ১৮৪ বার পড়া হয়েছে

রাজীব কুমার মালো নলছিটি (ঝালকাঠি) সংবাদদাতা:

যারা নির্যাতিত হয়েছেন তারা সম্মুখ সারিতে থাকবেন। আর যারা বিভিন্ন আন্দোলন সংগ্রামে নীরব ছিলেন তারা দ্বিতীয় সারিতে অবস্থান নিবেন। ঝালকাঠির নলছিটিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র উপজেলা শহর ও ইউনিয়ন পর্যায়ে নতুন সদস্য সংগ্রহ ও সদস্য নবায়ন কর্মসূচী উদ্বোধন ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মদিন উপলক্ষে মিলাদ ও দোয়া মোনাজাত অনুষ্ঠানে এ কথা বলেন, নলছিটি পৌর স্বেচ্ছাসেবক দলের নেতা মোঃ রাসেল হাওলাদার।তিনি আরও বলেন, সকল চাঁদাবাজি লোকদের ছাঁটাই করে স্ব স্ব ইউনিটের ত্যাগী ও নিষ্ঠাবান কর্মী দিয়ে নতুন কমিটি দেয়া হোক। শুক্রবার (১৫ আগষ্ট) বিকাল ৪ টায় পৌর অডিটোরিয়ামে এই সভা অনুষ্ঠিত হয়।সভার সভাপতিত্ব করেন নলছিটি উপজেলা বিএনপির সভাপতি এ্যাডভোকেট আনিসুর রহমান খান হেলাল, অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক তৌহিদ আলম মান্না, সদস্য সচিব সাইদুল কবির রানা।বক্তব্য রাখেন জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির ধর্মবিষয়ক সম্পাদক মোঃ রফিকুল ইসলাম জামাল,বিএনপির নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও সাবেক ভিপি মাহবুবুল হক নান্নু,সাবেক সংসদ সদস্য ইসরাত সুলতানা ইলেন ভূট্টো, জেলা বিএনপির সাবেক সভাপতি মোস্তফা কামাল মন্টু,জেলা বিএনপির সদস্য সরদার এনামুল হক এলিন,জেলা বিএনপির সাবেক উপদেষ্টা গোলাম মোস্তফা ছালু, জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম কেন্দ্রীয় কমিটির সমাজ কল্যান সম্পাদক এ্যাডঃ জহিরুল ইসলাম সুমন, জেলা যুবদলের ভারপ্রাপ্ত আহবায়ক মোঃ রবিউল ইসলাম তুহিন, জেলা সেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি শফিকুল ইসলাম লিটন, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোঃ আজাদুর রহমান খান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক হেদায়েতুল ইসলাম সোহেল,উপজেলা বিএনপির সাবেক সভাপতি অহিদুল ইসলাম বাদল,উপজেলা বিএনপির সহ সভাপতি এনায়েত করিম মিশু, সিদ্ধকাঠি ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ হাবিবুর রহমান মল্লিক,মোল্লারহাট ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুস সালাম, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক জিয়াউল কবির মিঠু, যুগ্ম আহবায়ক হাসিবুল হাসান সবুজ,পৌর স্বেচ্ছাসেবক দলের নেতা মোঃ রাসেল হাওলাদার, মিরাজ তালুকদার যুগ্ন-আহবায়ক রাজীব কুমার মালো, পৌর ছাত্রদলের সদস্য সচিব মোঃ সাব্বির আহমেদ প্রমুখ।এসময় আরও উপস্থিত ছিলেন, জেলা যুবদলের যুগ্ন-আহবায়ক এনামুল হক সাজু, নলছিটি উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মোঃ সুজন খান, উপজেলা মহিলাদলের সভানেত্রী মনোয়ারা বেগম, পৌর সভানেত্রী হ্যাপী বেগম, পৌর সাধারন সম্পাদিকা মোসাঃ লাবনী আক্তার প্রমূখ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓