1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৫:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
নেছারাবাদে প্রধান শিক্ষকের অবহেলায় জেলা পর্যায়ের প্রতিযোগিতায় অংশ নিতে পারেনি অথৈ কাউখালীতে বিএনপির সভাপতির বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগে সংবাদ সম্মেলন গজারিয়া সংঘর্ষ-ভাঙচুরের ঘটনায় গিয়াস উদ্দিনসহ আটক ৭ জিয়াউর রহমানের আদর্শ ও সাহসী ভুমিকা আজো দেশের মানুষ কে অনুপ্রাণিত করে.. ড.জিয়া উদ্দিন হায়দার কাউখালীতে বেপরোয়া মোটরসাইকেলের ধাক্কায় ব্যবসায়ী নিহত, আহত ১ গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন গলাচিপায় জাতীয় শিক্ষা সপ্তাহে শ্রেষ্ঠ শিক্ষক সম্মাননা প্রদান মঠবাড়িয়ায় আবারও দুইজন খুন : একজন নিখোঁজ সমাজ উন্নয়নের প্রত্যয়ে নাজিরপুরে বহোতা সৃজন সংঘের নতুন কমিটি গঠন মঠবাড়িয়ায় জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল

কাউখালী উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক আজমল গ্রেপ্তার

  • প্রকাশিত: সোমবার, ১৮ আগস্ট, ২০২৫
  • ১৯৭ বার পড়া হয়েছে

কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি :

পিরোজপুরের কাউখালীতে নাশকতার মামলায় উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক মোঃ আজমল হোসেনকে (৫৬) গ্রেপ্তার করেছে থানা পুলিশ। সোমবার (১৮ আগস্ট) ভোরে ঝালকাঠির সদরের স্টেশন রোড় থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন কাউখালী থানার ওসি মো. সোলায়মান। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারকে পতনের পর থেকে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক মোঃ আজমল হোসেন পলাতক ছিলেন। তার বিরুদ্ধে উপজেলা বিএনপির অফিস ভাংচুর ও নাশকতার ঘটনায় দায়েরকৃত মামলার তদন্তে সংশ্লিষ্টতার অভিযোগ রয়েছে। এ অভিযোগে কাউখালী থানা পুলিশ অভিযান চালিয়ে ঝালকাঠি জেলার সদর থেকে তাকে গ্রেপ্তার করে।এ ব্যাপারে কাউখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সোলায়মান বলেন, রোববার ভোরে অভিযান চালিয়ে আজমল হোসেনকে ঝালকাঠির স্টেশন রোড থেকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে গত বছরের ৪ আগস্ট উপজেলা বিএনপির অফিস ভাংচুর ও নাশকতার ঘটনায় দায়েরকৃত মামলার প্রাথমিক তদন্তে তার সংশ্লিষ্টতা পাওয়া গেছে। তদন্তের ভিত্তিতে অভিযান চালিয়ে আজমল হোসেনকে গ্রেপ্তার করা হয়। আজ সকালে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓