1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
শনিবার, ০৯ মে ২০২৬, ০৮:২৭ অপরাহ্ন
শিরোনাম :
গলাচিপায় ‘গুপ্ত রাজনীতি’ ইস্যুতে দেয়াল লিখনে উত্তেজনা, মুখোমুখি ছাত্রসংগঠন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য হলেন সাংসদ কামরুজ্জামান রতন নিজের বাল্যবিবাহ বন্ধ করা ছাত্রীকে জেলা প্রশাসনের ‘কন্যা সাহসিকা’ স্মারক প্রদান ঝালকাঠি পৌরসভায় ৫ একর জমিতে নির্মিত হচ্ছে আধুনিক সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্লান্ট যতদিন বেঁচে থাকবো দলের নেতাকর্মীদের পাশে থাকবো — জিবা আমিনা আল গাজী ফুলপুরে আইনশৃঙ্খলা কমিটির  মাসিক সভা অনুষ্ঠিত   নাজিরপুরে শিক্ষকের বাড়িতে ডাকাতির চেষ্টা, সংঘর্ষে নিহত-১ মঠবাড়িয়ায় ভুয়া হৃদরোগ বিশেষজ্ঞ গ্রেফতার: ২ বছরের কারাদণ্ড কাল পৈতৃক নিবাস বগুড়ায় যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান কাউখালীতে মারকাজুল কুরআন মাদ্রাসার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

ঢাকা-চট্রগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ হোমনা-মেঘনা আসন পুর্নবহালের দাবি

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০২৫
  • ১২৬ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক :

মুন্সীগঞ্জে গজারিয়া উপজেলা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জাতীয় সংসদের আসন পুনর্বিন্যাসের প্রতিবাদে হোমনা-মেঘনা নাগরিক সমাজের ব্যানারে ঢাকা-চট্রগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে।গজারিয়া উপজেলার ভাটেরচর নতুন রাস্তায় ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করে।এ সময় মহাসড়কের দুপাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এতে করে যাত্রী সাধারণ চরম ভোগান্তিতে পড়ছে। এ সময় আন্দোলনকারীরা বলেন,সরকার জনগনের আবেগ আকাঙ্খা অনুধাবন না করে এমন জনস্বার্থ বিরোধী সিদ্ধান্ত নিয়েছে।ভৌগোলিক কারণে হোমনা ও মেঘনা পাশাপাশি, যাতায়াত ব্যবস্থাও একই পথে তাই কুমিল্লা ২ (হোমনা-মেঘনা)আসন বহাল রাখার দাবি জানান তাঁরা। এ সময় মেঘনা উপজেলার লুটেরচর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল ওয়াদুদ মুন্সী বলেন,মেঘনা হোমনার মানুষ এক সাথে থাকতে চায়,তাদের আর কোন দাবি নাই, সরকারকে আমাদের দাবি মেনে নেওয়ার অনুরোধ করছি।খোরশেদ আলম মিন্টু নামে আরেক আন্দোলন কারী জানান,আমাদের দাবি মানা না হলে মেঘনা হোমনার সর্বস্তরের জনগনকে সাথে নিয়ে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক দিনব্যাপী বন্ধ করে দেওয়া হবে। এ সময় উপস্থিত ছিলেন উক্ত উপজেলার আব্দুল ওয়াদুদ মুন্সী,আজহারুল হক শাহীন, শাহাবুদ্দিন আহম্মেদ, শহীদুল্লাহ সরকার,আব্দুল মতিন,নুরুল ইসলাম জহির, মোঃ মহিউদ্দিন,মোজাম্মেল হক মুকুল,সানাউল্লাহ সরকার,নজরুল ইসলামসহ হোমনা মেঘনা নাগরিক সমাজের নেতৃবৃন্দসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, সামাজিক, সাংস্কৃতিক, পেশাজীবী সংগঠনের প্রতিনিধিসহ উপজেলার সর্বস্তরের কয়েক হাজার সাধারণ মানুষ।উল্লেখ্য , ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে জাতীয় সংসদের ৩৯টি আসনের সীমানায় রদবদল এনে খসড়া তালিকা প্রকাশ করে নির্বাচন কমিশন (ইসি)।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓