1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
শনিবার, ০৯ মে ২০২৬, ১১:৫০ অপরাহ্ন
শিরোনাম :
গলাচিপায় ‘গুপ্ত রাজনীতি’ ইস্যুতে দেয়াল লিখনে উত্তেজনা, মুখোমুখি ছাত্রসংগঠন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য হলেন সাংসদ কামরুজ্জামান রতন নিজের বাল্যবিবাহ বন্ধ করা ছাত্রীকে জেলা প্রশাসনের ‘কন্যা সাহসিকা’ স্মারক প্রদান ঝালকাঠি পৌরসভায় ৫ একর জমিতে নির্মিত হচ্ছে আধুনিক সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্লান্ট যতদিন বেঁচে থাকবো দলের নেতাকর্মীদের পাশে থাকবো — জিবা আমিনা আল গাজী ফুলপুরে আইনশৃঙ্খলা কমিটির  মাসিক সভা অনুষ্ঠিত   নাজিরপুরে শিক্ষকের বাড়িতে ডাকাতির চেষ্টা, সংঘর্ষে নিহত-১ মঠবাড়িয়ায় ভুয়া হৃদরোগ বিশেষজ্ঞ গ্রেফতার: ২ বছরের কারাদণ্ড কাল পৈতৃক নিবাস বগুড়ায় যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান কাউখালীতে মারকাজুল কুরআন মাদ্রাসার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

গণ অধিকারের সভাপতি নুরের ওপর হামলার প্রতিবাদে গলাচিপায় বিক্ষোভ ও মশাল মিছিল

  • প্রকাশিত: শনিবার, ৩০ আগস্ট, ২০২৫
  • ১২১ বার পড়া হয়েছে

আল মামুন গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি:

রাজধানীর কাকরাইলে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের ওপর হামলার প্রতিবাদে নিজ জন্মভূমি পটুয়াখালীর গলাচিপায় বিক্ষোভ ও মশাল মিছিল করেছেন দলের নেতা-কর্মীরা। শুক্রবার (২৯ আগস্ট) রাত ১১টার দিকে গলাচিপা পৌর মঞ্চ থেকে স্থানীয় গণঅধিকার পরিষদের নেতা-কর্মীরা এ মশাল মিছিল বের করেন। মিছিলটি পৌর এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুরাতন কাজী অফিস মসজিদের সামনে গিয়ে শেষ হয়।পরে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন গলাচিপা উপজেলা গণঅধিকার পরিষদের আহ্বায়ক মো. হাফিজুর রহমান, যুগ্ম আহ্বায়ক সোয়েবুর রহমান সোহেল, ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় সহসভাপতি আবু নাঈম, শ্রমিক অধিকার পরিষদের সভাপতি আমির হোসেন, সদস্য সচিব মো. নাজমুল হাসান, পৌর যুব অধিকার পরিষদের সদস্য সচিব মো. বশির রাড়ী, ছাত্র অধিকার পরিষদের সভাপতি আরিফ বিল্লাহ।এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা গণঅধিকার পরিষদের সদস্য সচিব জাকির মুন্সি, পৌর আহ্বায়ক লিটন মাতব্বর, সদস্য সচিব রেজা মাহমুদ, যুব অধিকার পরিষদের আহ্বায়ক মোহাম্মদ রাসেল, সদস্য সচিব আবুল হোসেন প্রমুখ।বক্তারা অভিযোগ করে বলেন, ‘সেনাবাহিনী ও পুলিশ ভিপি নুরের ওপর অতর্কিত হামলা চালিয়েছে। অন্তর্বর্তীকালীন এনজিও সরকার তাকে রক্তাক্ত করেছে। ২০১৮ সাল থেকে রাজপথে আন্দোলনের মাধ্যমে তিনি যেভাবে কোটা সংস্কারের আন্দোলন গড়ে তুলেছিলেন, সেই ভূমিকা দিয়েই আওয়ামী সরকারের পতন হয়েছিল। অথচ আজও বিভিন্ন বাহিনী ও তাদের সহযোগী রাজনৈতিক দলগুলো দেশে দমন-পীড়ন চালাচ্ছে।’বক্তারা জাতীয় পার্টির কার্যক্রম নিষিদ্ধ ও জিএম কাদেরের গ্রেপ্তারের দাবি জানান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓