1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
বুধবার, ১৫ জুলাই ২০২৬, ১০:২৫ অপরাহ্ন
শিরোনাম :
ভাণ্ডারিয়ায় গাঁজা ব্যবসায়ীকে ভ্রাম্যমাণ আদালতের কারাদণ্ড মতলব উত্তরে মুরগির খামারে ঝোপ থেকে ২ দেশীয় শর্টগান ও ১২ রাউন্ড গুলি উদ্ধার গজারিয়ায় ধর্ষণে দুই মাসের অন্তঃসত্ত্বা কিশোরী, ধামাচাপা দিতে মরিয়া প্রভাবশালী মহল বিশেষ প্রণোদনা’ পাচ্ছেন গোলাম আযমের ছেলে আযমী পিরোজপুর নার্সিং ইনস্টিটিউটের শিক্ষার্থীদের শিরাবরণ ও শপথ গ্রহণ অনুষ্ঠিত মঠবাড়িয়ার আলোচিত বই কান্ডে প্রধান শিক্ষকের বিরুদ্ধে মামলা কাউখালীতে গাঁজা গাছসহ যুবক আটক গলাচিপার জাতীয় পর্যায়ে বিজয়ী ৩ শিক্ষার্থী ও ২ শিক্ষককে সংবর্ধনা ও সম্মাননা ক্রেস্ট প্রদান এনবিআরের নতুন চেয়ারম্যান হলেন ঝালকাঠির আহসান হাবীব গজারিয়ায় স্বাস্থ্য কমপ্লেক্সের ময়লার স্তুপ থেকে নবজাতক উদ্ধার

নেছারাবাদে মাদরাসা ছাত্রী ধর্ষন মামলার আসামি ঢাকায় গ্রেফতার

  • প্রকাশিত: শুক্রবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৫৩ বার পড়া হয়েছে

পিরোজপুর প্রতিনিধি :

পিরোজপুরের নেছারাবাদে তৃতীয় শ্রেণির এক মাদ্রাসা ছাত্রীকে (৮) ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলার আসামি মোঃ ইয়ামিন (১৬) গ্রেফতার করেছে র‌্যাব।
শুক্রবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর মিরপুর দারুস সালাম থানা এলাকা থেকে র‌্যাব-৮ বরিশালের একটি অভিযানিক দল ঢাকার র‌্যাব-৪ এর সহযোগিতায় তাকে আটক করতে সক্ষম হয়।গ্রেফতারকৃতের নাম ইয়ামিন স্বরূপকাঠী উপজেলার খেজুরবাড়ি গ্রামের আবুল কালাম হাওলাদারের ছেলে।মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২৭ এপ্রিল রবিবার দিবাগত রাতে ওই মাদ্রাসাছাত্রীকে ধর্ষণের ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগীর মা বাদী হয়ে ইয়ামিনকে একমাত্র আসামি করে নেছারাবাদ থানায় মামলা দায়ের করেন।র‌্যাব-৮ এর পক্ষ থেকে জানানো হয়, মামলার পর থেকে ইয়ামিন পলাতক ছিল। গোপন সংবাদের ভিত্তিতে ঢাকার মিরপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতকে নেছারাবাদ থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে র‌্যাব।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓