1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৬:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
কাউখালীতে জেলাশিক্ষা অফিসারের অবসর জনিত বিদায় সংবর্ধনা অযত্নে বিলুপ্তির পথে কালের স্বাক্ষী শতবর্ষের ঝালকাঠির কীর্তিপাশার সতীদাহ বেদী কাউখালীতে উপজেলা প্রশাসনের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান নেছারাবাদে ৪ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক পিরোজপুর সাইকেলপট্টিতে ভয়াবহ অগ্নিকাণ্ড, ক্ষতিগ্রস্ত ৬ দোকান শ্রীগুরু সঙ্ঘ আশ্রমের বহিস্কৃত কোষাধ্যক্ষ ও তার সহযোগীদের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ড ও নাশকতা সৃষ্টির আশঙ্কায় সংবাদ সম্মেলন নেছারাবাদে নজরুল বর্ষ উপলক্ষে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত চেক জালিয়াতি ও বিস্ফোরক মামলায় আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার কাউখালীতে জাতীয় শিক্ষা সপ্তাহের পুরস্কার বিতরণ কাউখালীতে বৈরি আবহাওয়া উপেক্ষা করে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবিতে গলাচিপায় জামায়াতের বিক্ষোভ

  • প্রকাশিত: শুক্রবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৬৫ বার পড়া হয়েছে

আল মামুন গলাচিপা(পটুয়াখালী) প্রতিনিধি :

পিআর (আনুপাতিক প্রতিনিধিত্ব) পদ্ধতিতে জাতীয় নির্বাচনের দাবিতে কেন্দ্র ঘোষিত কর্মসূচি অনুযায়ী পটুয়াখালীর গলাচিপায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সকাল ১১টায় পৌরমঞ্চে সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। সমাবেশে আগামী বছরের  ফেব্রুয়ারিতে জুলাই জাতীয় সনদের ভিত্তিতে জাতীয় নির্বাচন আয়োজনসহ ৫ দফা দাবি তুলে ধরা হয়।অন্যান্য দাবিগুলোর মধ্যে রয়েছে, আগামী জাতীয় নির্বাচনে উভয় কক্ষে পিআর পদ্ধতি চালু করা, অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করা, ফ্যাসিবাদী সরকারের জুলুম-নির্যাতন, গণহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান করা ও জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করা।সমাবেশে বক্তব্য দেনপটুয়াখালী-৩ আসনে জামায়াতে ইসলামীর সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক মু. শাহ আলম, গলাচিপা পৌরসভার মেয়র পদপ্রার্থী অধ্যাপক মাওলানা ইয়াহিয়া খান প্রমুখ।বক্তারা বলেন, ‘৭১-এর মুক্তিযুদ্ধের পর ২৪-এর আন্দোলনের মাধ্যমে নতুন স্বাধীনতা অর্জিত হয়েছে। সেই স্বাধীনতা দিয়ে দেশের ১৮ কোটি মানুষের মুখে হাসি ফোটানো প্রয়োজন। বিগত ৫৪ বছর ধরে নির্বাচনে পুতুল খেলা চলছে, আমরা তা চাই না। জনগণের ভোট অনুযায়ী সংসদে দলের প্রতিনিধিত্ব নিশ্চিত করতে হবে। এ জন্যই আমরা পিআর পদ্ধতির নির্বাচন চাই।’এ সময় উপস্থিত ছিলেন সাবেক পৌর আমীর হাবিবুর রহমান ফোরকান, গলাচিপা জামায়াতের সেক্রেটারি সানাউল্লাহ শামিম, পৌর আমীর মাওলানা বেলাল বিন সুলতানসহ স্থানীয় নেতা-কর্মীরা। এ ছাড়া ছাত্রশিবিরসহ বিভিন্ন ইউনিটের কর্মী-সমর্থকরা বিক্ষোভ মিছিল ও সমাবেশে অংশ নেন। এদিকে পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবিতে বিকেল ৫টায়  বাংলাদেশ ইসলামী আন্দোলন পিআর দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓