1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ১০:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
সত্তার হেলেন প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত হলেন আজম খান মঠবাড়িয়ায় স্কুল ছাত্রীকে গরম খুনতির ছ্যাঁকা দেয়ার অভিযোগ সৎ মায়ের বিরুদ্ধে সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার নেছারাবাদে জমি দখল ও হয়রানির অভিযোগ, প্রতিকার চেয়ে বিধবার আকুতি কাউখালীতে পুলিশের মাদক ও সন্ত্রাস বিরোধী মহড়া পিরোজপুরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে পিরোজপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত ফুলপুরে বৃক্ষরোপন কর্মসূচির শুভ উদ্বোধন অনুষ্ঠিত কাউখালীর সন্ধ্যা নদীর ভাঙন রোধে জিও ব্যাগ ফেলার কাজের ভার্চুয়ালি উদ্বোধন করেন, গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী নেছারাবাদে সপ্তম শ্রেণীতে পড়ুয়া ছাত্রী অন্তঃসত্ত্বা; বাবার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ

মুন্সিগঞ্জ ৪ অক্টোবর থেকে ২২ দিন মুন্সীগঞ্জের সকল নদীতে বালু উত্তোলন নিষিদ্ধ

  • প্রকাশিত: মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৫৮ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক :

মুন্সিগঞ্জ মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৫ সফল করতে আগামী ৪ অক্টোবর থেকে ২২ দিন মুন্সীগঞ্জের সকল নদীতে বালু উত্তোলন সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।সোমবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক ফাতেমা তুল জান্নাতের সভাপতিত্বে অনুষ্ঠিত জেলা টাস্কফোর্স কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ফয়সাল হক জানান, সরকারের সিদ্ধান্ত অনুযায়ী আগামী ৪ থেকে ২৫ অক্টোবর পর্যন্ত ইলিশ ধরা, পরিবহন, বাজারজাত ও মজুদ নিষিদ্ধ থাকবে। একই সময়ে জেলার মেঘনায় ইজারাকৃত বালুমহাল ছাড়াও আশপাশের সব নদীতে বালু উত্তোলন বন্ধ রাখতে হবে।সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. রেজাউল করিম, অতিরিক্ত জেলা প্রশাসক মুহাম্মদ মুছাব্বেরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) মোহাম্মদ কাজী হুমায়ুন রশীদ, জেলা মৎস্য কর্মকর্তা গোলাম মেহেদী হাসান, সেনাবাহিনী ও কোস্টগার্ড প্রতিনিধি, মৎস্য-পেশাজীবীসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা। উপজেলা নির্বাহী অফিসারবৃন্দও অনলাইনে সভায় যুক্ত ছিলেন।সভায় মা ইলিশ সংরক্ষণে কঠোর নজরদারি এবং জনসচেতনতামূলক প্রচারণা চালানোর নির্দেশনা দেওয়া হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓