1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৫ অপরাহ্ন
শিরোনাম :
শ্রীগুরু সঙ্ঘ আশ্রমের বহিস্কৃত কোষাধ্যক্ষ ও তার সহযোগীদের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ড ও নাশকতা সৃষ্টির আশঙ্কায় সংবাদ সম্মেলন নেছারাবাদে নজরুল বর্ষ উপলক্ষে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত চেক জালিয়াতি ও বিস্ফোরক মামলায় আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার কাউখালীতে জাতীয় শিক্ষা সপ্তাহের পুরস্কার বিতরণ কাউখালীতে বৈরি আবহাওয়া উপেক্ষা করে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কাউখালীতে শ্রীগুরু সঙ্ঘের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা কাউখালীতে গাঁজা ও ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার বরিশাল ভোলা ও ঝালকাঠি দায়িত্ব পেলেন প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর ঈদে মিলাদুন্নবী উপলক্ষে পিরোজপুরের শিক্ষা প্রতিষ্ঠানে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত বিশ্বনবী হযরত মোহাম্মদ (সাঃ) এর মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

দাউদকান্দির সাবেক উপজেলা চেয়ারম্যান ও আ. লীগ নেতা সুমন গ্রেপ্তার

  • প্রকাশিত: সোমবার, ৬ অক্টোবর, ২০২৫
  • ৭০৫ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক :

কুমিল্লার দাউদকান্দি উপজেলা পরিষদের দুইবারের সাবেক চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সদস্য মোহাম্মদ আলী সুমন মেজরকে (অব.) গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (৬ অক্টোবর) ভোর রাতে মডেল থানা পুলিশ তাকে ঢাকা থেকে গ্রেপ্তার করে।গ্রেপ্তার দাউদকান্দি উপজেলা পরিষদের দুবারের চেয়ারম্যান এবং কুমিল্লা-১ আসন থেকে তিনবারের নির্বাচিত সাবেক সংসদ সদস্য মেজর জেনারেল (অব.) সুবিদ আলী ভুঁইয়ার বড় ছেলে।তিনি দাউদকান্দি উপজেলা গোয়ালমারী ইউনিয়নের জুরানপুর গ্রামের বাসিন্দা।থানা পুলিশ সূত্রে জানা যায়, দাউদকান্দিতে ২০২৪ সালের জুলাই মাসে বৈষম্যবিরোধী আন্দোলনের সময় হওয়া রিফাত, বাবু ও সুলতান মিয়া হত্যাসহ ৪টি মামলার এজাহারনামীয় আসামি মোহাম্মদ আলী সুমন। তিনি রাজধানীর গুলশানে অবস্থান করছেন এ খবর পেয়ে মডেল থানা পুলিশ ঢাকায় যায়। পরে গুলশান পুলিশের সহযোগিতায় তাকে গ্রেপ্তার করে। আটকের পর রাতেই তাকে দাউদকান্দি মডেল থানায় নিয়ে আসা হয়েছে।তাকে আজ সোমবার কুমিল্লা জেল হাজতে পাঠানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে দাউদকান্দি মডেল থানার ওসি মো. জুনায়েত চৌধুরী বলেন, ‘জুলাইতে বৈষম্যবিরোধী আন্দোলনের সময় তিনটি হত্যাসহ চারটি মামলার আসামি মেজর (অব.) মোহাম্মদ আলী সুমনকে রবিবার দিবাগত রাতে ঢাকার গুলশান পুলিশের সহযোগিতায় গ্রেপ্তার করা হয়েছে। আজ সোমবার দুপুরের মধ্যে তাকে সব মামলার কাগজপত্রসহ কুমিল্লা জেলহাজতে পাঠানো হবে।’

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓