1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ১২:১১ অপরাহ্ন
শিরোনাম :
পিরোজপুরে মা ইলিশ রক্ষায় কালিগঙ্গা-কচা নদীতে যৌথ মহড়া কাউখালীতে জেলাশিক্ষা অফিসারের অবসর জনিত বিদায় সংবর্ধনা অযত্নে বিলুপ্তির পথে কালের স্বাক্ষী শতবর্ষের ঝালকাঠির কীর্তিপাশার সতীদাহ বেদী কাউখালীতে উপজেলা প্রশাসনের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান নেছারাবাদে ৪ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক পিরোজপুর সাইকেলপট্টিতে ভয়াবহ অগ্নিকাণ্ড, ক্ষতিগ্রস্ত ৬ দোকান শ্রীগুরু সঙ্ঘ আশ্রমের বহিস্কৃত কোষাধ্যক্ষ ও তার সহযোগীদের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ড ও নাশকতা সৃষ্টির আশঙ্কায় সংবাদ সম্মেলন নেছারাবাদে নজরুল বর্ষ উপলক্ষে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত চেক জালিয়াতি ও বিস্ফোরক মামলায় আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার কাউখালীতে জাতীয় শিক্ষা সপ্তাহের পুরস্কার বিতরণ

মুন্সীগঞ্জের পদ্মা নদীর আয় দিয়ে আরেকটি পদ্মা সেতু বানানো যাবে। ড.আসাদুজ্জামান রিপন

  • প্রকাশিত: শনিবার, ১১ অক্টোবর, ২০২৫
  • ৮১৫ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক :

মুন্সীগঞ্জের বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান ড. আসাদুজ্জামান রিপন বলেছেন, কিছু দুর্বৃত্তকে যদি আমরা শায়েস্তা করতে পারি যারা রাতের আঁধারে প্রশাসনের চোখের আড়ালে মাছ ধরছে এটা যদি বন্ধ করা যায় তাহলে বাংলাদেশ আগামী ৫ বছরে ইলিশ মাছে স্বংসম্পৃর্ণ হবে। বিদেশেও ইলিশ রপ্তানি করতে পারবে। পদ্মা নদীর আয় দিয়ে আরেকটি পদ্মা সেতু বানানো যাবে। মুন্সীগঞ্জের জন্য বড় ধরণের উন্নয়ন করা যাবে। শনিবার দুপুরে লৌহজং উপজেলার শিমুলিয়া ঘাট থেকে নিষিদ্ধ সময়ে “মা” ইলিশ মাছ ধরা, মজুদ, পরিবহন রোধে বিএনপি’র পক্ষ থেকে জনসচেতনতা বৃদ্ধির লক্ষে নদীতে নৌবহর ও মানববন্ধন কর্মসূচি শেষে তিনি এসব কথা বলেন। তিনি আরোও বলেন তিনি আরোও বলেন, আমার দলে কোন চাঁদাবাজ থাকতে পারবে না।রাতে গোপনে গোপনে ইলিশ ধরবে, সরকারের টেক্স ফাঁকি দেয়া ধনী ও ব্যবসায়ীদেও আমাদের দরকার নাই। আমরা জনগণের রাজনীতি করি, জনগনের সাথে আছি। আমরা জনগণের পাশে কল্যাণে কর্মসূচি পালন করি। জনগনও আমাদের পাশে থাকবে। তাই আমরা ইলিশ ধরবো না দেশেরও শত্রু হবো না।নদীতে নৌ বহর কর্মসূচি ও লৌহজং উপজেলার বিএনপি কার্যালয়ের সামনে আয়োজিত মানববন্ধনে স্থানীয় বিএনপির নেতাকর্মীদের পাশাপাশি সর্ব সাধারণ মানুষ এতে অংশ গ্রহণ করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓