1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
শনিবার, ০৯ মে ২০২৬, ০৬:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
গলাচিপায় ‘গুপ্ত রাজনীতি’ ইস্যুতে দেয়াল লিখনে উত্তেজনা, মুখোমুখি ছাত্রসংগঠন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য হলেন সাংসদ কামরুজ্জামান রতন নিজের বাল্যবিবাহ বন্ধ করা ছাত্রীকে জেলা প্রশাসনের ‘কন্যা সাহসিকা’ স্মারক প্রদান ঝালকাঠি পৌরসভায় ৫ একর জমিতে নির্মিত হচ্ছে আধুনিক সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্লান্ট যতদিন বেঁচে থাকবো দলের নেতাকর্মীদের পাশে থাকবো — জিবা আমিনা আল গাজী ফুলপুরে আইনশৃঙ্খলা কমিটির  মাসিক সভা অনুষ্ঠিত   নাজিরপুরে শিক্ষকের বাড়িতে ডাকাতির চেষ্টা, সংঘর্ষে নিহত-১ মঠবাড়িয়ায় ভুয়া হৃদরোগ বিশেষজ্ঞ গ্রেফতার: ২ বছরের কারাদণ্ড কাল পৈতৃক নিবাস বগুড়ায় যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান কাউখালীতে মারকাজুল কুরআন মাদ্রাসার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

দিয়ামনি ই কমিউনিকেশনের খুলনা কমিটির সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

  • প্রকাশিত: মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫
  • ৫০৮ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক :

পূর্বঘোষিত কর্মসূচির আলোকে দিনরাত উদ্যোক্তাদের কল্যাণের কথা চিন্তা করে বাংলাদেশের আনাচে-কানাচে মাঠ ঘাট চসে বেড়াচ্ছেন পদ্মা উদ্যোক্তা ফাউন্ডেশন ও দিয়ামনি ই কমিউনিকেশনের একঝাঁক তরুণ মেধাবীও উদ্যমী উদ্যোক্তা টিম।এই দুইটি সংগঠন একই পরিবার, বরাবরই নতুন কিছু তৈরির লক্ষ্যে কাজে,সৃষ্টিল চিন্তার স্বাধীনতা প্লাটফর্ম দিয়ামনি ই-কমিউনিকেশন এবং পদ্মা উদ্যোক্তা ফাউন্ডেশনপাশে থেকে সহযোগিতা করছেন
পদ্মা নদীর মতোই বিশ্বাস হৃদয়ের একঝাঁক উদ্যোক্তার ভালোবাসার ফসল এই সংগঠন দুটি। ঢাকা থেকে ছুঁটে খুলনার একঝাঁক নতুন স্বপ্নের কারিগরি, খুলনার শহরের অলিগলি থেকে ছুটে আসা আগামীর সম্ভাবনাময় সূর্যমুখ একাধিক উদ্যোক্তাদের সঙ্গে মতবিনিময় ও আলোচনা সভা করে দিয়ামনি ই-কমিউনিকেশন এবং পদ্মা উদ্যোক্তা ফাউন্ডেশন খুলনার শেরে বাংলা রোডের দ্যা গ্র্যান্ড প্লাসিড হোটেলে এই সভা অনুষ্ঠিত হয়। সে সময় দিয়ামনি ই-কমিউনিকেশন ও পদ্মা উদ্যোক্তার ফাউন্ডেশন পরিবার থেকে উপস্থিত ছিলেন এ দুই ফাউন্ডেশনের চেয়ারম্যান মোঃ মনিরুজ্জান অপূর্ব ।খুলনা শহর সহ আশপাশ থেকে আসা বিভিন্ন সংগঠন এর উদ্যোক্তারা। আরও উপস্হিত ছিলেন নাদিয়া নাতাসা, মুক্তা জামান,পিওনা পাখি, গুলশান আরা সুরাজ পারভিন,সুমনা আক্তার,শামিমা শুভ,সেলিনা আক্তার শিলা,মোঃ জাহিদুল ইসলাম রিপন ,আন্জুমান আরা ,শবনম জাহিদা,রুকসানা জাহান ,মৌসুমী আবেদীন,পলি দেবনাথ সম্পা প্রমুখ।বর্তমানে বাংলাদেশে উদ্যোক্তাদের আশ্বাস ও বিশ্বাসের বাতিঘর পদ্মা উদ্যোক্তা ফাউন্ডেশন ও দিয়ামনি ই-কমিউনিকেশন । উদ্যোক্তারা জানান, ভালোবাসার টানে শত ব্যস্ততার মাঝেও তাদের আমন্ত্রণে দিয়ামনি ই-কমিউনিকেশন ও পদ্মা উদ্যোক্তা ফাউন্ডেশনের চেয়ারম্যান সহ একঝাঁক মেধাবী উদ্যোক্তা উপস্থিত হয়ে তাদের কে নানা বিষয়ে দিকনির্দেশনা মূলক পরামর্শ দিয়েছে।পদ্মা উদ্যোক্তা ফাউন্ডেশন ও দিয়ামনি ই-কমিউনিকেশন ফাউন্ডেশনের নিকট থেকে জানতে পারবেন, কিভাবে একজন নতুন উদ্যোক্তা এ প্রতিযোগিতার বাজারে নিজেকে শক্ত অবস্থানে তুলে ধরবে ? কোন কোন পদ্ধতি অবলম্বন করে আগাতে হবে ? ব্যবসার প্লাটফর্ম তৈরি করতে হবে,উদ্যোক্তাদের প্রশিক্ষণ কেনো গ্রহণ করতে হবে ? প্রশিক্ষণ গ্রহণে লাভ কি?দক্ষ উদ্যোক্তার গুণাবলী কি কি ইত্যাদি। পদ্মা উদ্যোক্তা ফাউন্ডেশন ও দিয়ামনি ই কমিউনিকেশন এর চেয়ারম্যান মনিরুজ্জামান অপূর্ব উদ্যোক্তাদের উদ্দেশ্যে বলেন,আপনাদের হাসি মাখা মিষ্টি মুখগুলো দেখলে শত কষ্ট,ক্লান্তি নিমিষে দূর হয়ে যায়।আপনাদের ভালবাসার কারনেই আমরা এই দুটি সংগঠন সারা দেশে ঘুরে বেড়াচ্ছি।আমরা কতটুকু আপনাদের পাশে দাঁড়াতে পারি বা আমাদের দ্বারা আপনাদের কতটুকু উপকার হয় তা শুধু আপনারাই বলতে পারবেন। আপনারা জানেন দিয়ামনি ই-কমিউনিকেশন এবং পদ্মা উদ্যোক্তা ফাউন্ডেশন পরিবার প্রথম থেকেই উদ্যোক্তাদের কল্যাণে নানা মূখী উন্নয়ন মূলক ও দেশের সকল উন্নয়ন মূলক কাজে স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করে যাচ্ছে।কখনো উদ্যোক্তাদের কল্যাণে,কখনো বানভাসিদের পাশে,কখনো প্রতিবন্ধী, এতিম অসহায় পথশিশুদের পাশে,কখনো মাদ্রাসার শিক্ষার্থীদের পাশে,কখনো অসহায়দের বিবাহ দেয়ার মতো কাজে ছুঁটে চলে দেশের এ-প্রান্ত থেকে ওপ্রান্তে।আপনাদের পাশে সব সময় পদ্মা উদ্যোক্তা ফাউন্ডেশন ও দিয়ামনি ই-কমিউনিকেশন ফাউন্ডেশন পরিবার ছিলো এবং থাকবে

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓