1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ১০:৫২ অপরাহ্ন
শিরোনাম :
সত্তার হেলেন প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত হলেন আজম খান মঠবাড়িয়ায় স্কুল ছাত্রীকে গরম খুনতির ছ্যাঁকা দেয়ার অভিযোগ সৎ মায়ের বিরুদ্ধে সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার নেছারাবাদে জমি দখল ও হয়রানির অভিযোগ, প্রতিকার চেয়ে বিধবার আকুতি কাউখালীতে পুলিশের মাদক ও সন্ত্রাস বিরোধী মহড়া পিরোজপুরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে পিরোজপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত ফুলপুরে বৃক্ষরোপন কর্মসূচির শুভ উদ্বোধন অনুষ্ঠিত কাউখালীর সন্ধ্যা নদীর ভাঙন রোধে জিও ব্যাগ ফেলার কাজের ভার্চুয়ালি উদ্বোধন করেন, গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী নেছারাবাদে সপ্তম শ্রেণীতে পড়ুয়া ছাত্রী অন্তঃসত্ত্বা; বাবার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ

মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে হুইল চেয়ার, স্ট্রেচার, ফ্যান বিতরণ করা হয়েছে

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫
  • ৪৮৩ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক :

মুন্সিগঞ্জ বিএনপির কেন্দ্রীয় সমাজকল্যান বিষয়ক সম্পাদক কামরুজ্জামান রতনের পক্ষ থেকে জেলা ছাত্রদলের সদস্যরা এসব সামগ্রী হাসপাতাল কর্তৃপক্ষের হাতে তুলে দেন মেডিকেল সামগ্রী গুলোর মধ্যে রোগীদের বহনের জন্য দুটি হুইল চেয়ার, একটি স্ট্রেচার, হাসপাতালের লিফটের জন্য দুটি ফ্যান হাসপাতাল তত্বাবধায়ক আহমেদ কবিরের হাতে তুলে দেন।এ সময় উপস্থিত ছিলেন, জেলা ছাত্রদলের সাধারন সম্পাদক জাহিদুর রহমান, জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের আহবাহক কমিটির সদস্য এড. মো.আল আরাফ, জেলা ছাত্রদলের দপ্তর সম্পাদক মো.নিপু হোসেন, পঞ্চসার ইউনিয়ন ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক জহিরুল ইসলাম, মুন্সীগঞ্জ পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড সভাপতি আশরাফুল ইসলাম নিরব, ছাত্রদল নেতা মো.আল আমিন প্রমূখ।জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক জাহিদুর রহমান বলেন, মুন্সীগঞ্জ ৩ আসনের সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী কামরুজ্জামান রতন মানুষের দুর্ভোগ আছে এমন জায়গাগুলো চিহ্নত করছেন। সেই জায়গা গুলোতে তিনি আমাদের কাজ করতে নির্দেশ দিয়েছেন।জনদুর্ভোগের অন্যতম একটি জায়গা মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতাল।তিনি আরো বলেন, এ হাসপাতালে রোগীদের বহনের মত হুইল চেয়ার, স্ট্রেচার পাওয়া যায়না। এখানে গুরুত্বর রোগী এলে কোলো তুলে বহুতল ভবনে উঠতে হয়।হাপাতালের লিফট আছে সেখানে কোন ফ্যান নেই। কামরুজ্জামান রতন বিষয়গুলো গুরুত্ব এনে এসব সামগ্রী উপহার দিয়েছেন। রোগীদের প্রয়োজনীয় আরো সামগ্রী ধাপে ধাপে হাসপাতালে বিতরণ করবেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓