1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ০৯:২২ অপরাহ্ন
শিরোনাম :
নেছারাবাদে প্রধান শিক্ষকের অবহেলায় জেলা পর্যায়ের প্রতিযোগিতায় অংশ নিতে পারেনি অথৈ কাউখালীতে বিএনপির সভাপতির বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগে সংবাদ সম্মেলন গজারিয়া সংঘর্ষ-ভাঙচুরের ঘটনায় গিয়াস উদ্দিনসহ আটক ৭ জিয়াউর রহমানের আদর্শ ও সাহসী ভুমিকা আজো দেশের মানুষ কে অনুপ্রাণিত করে.. ড.জিয়া উদ্দিন হায়দার কাউখালীতে বেপরোয়া মোটরসাইকেলের ধাক্কায় ব্যবসায়ী নিহত, আহত ১ গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন গলাচিপায় জাতীয় শিক্ষা সপ্তাহে শ্রেষ্ঠ শিক্ষক সম্মাননা প্রদান মঠবাড়িয়ায় আবারও দুইজন খুন : একজন নিখোঁজ সমাজ উন্নয়নের প্রত্যয়ে নাজিরপুরে বহোতা সৃজন সংঘের নতুন কমিটি গঠন মঠবাড়িয়ায় জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল

ফুলপুরে দেবর ভাবীর পরকীয়ার বলি ভাতিজা

  • প্রকাশিত: রবিবার, ১৯ অক্টোবর, ২০২৫
  • ৫১৪ বার পড়া হয়েছে

মোঃ কামরুল ইসলাম খান ফুলপুর প্রতিনিধি:

ময়মনসিংহের ফুলপুরে দেবর-ভাবীর পরকিয়া সম্পর্ক দেখে ফেলায় ইকবাল হোসেন (৩০) নামে এক যুবক খুন হয়েছে।এ ঘটনায় আহত হয়েছে আরও তিনজন।শনিবার (১৮ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার ভাইকান্দি ইউনিয়নের রঘুরামপুর গ্রামে এই ঘটনা ঘটে,নিহত ইকবাল হোসেন ওই গ্রামের বাবুল মিয়ার ছেলে।পুলিশ ও স্থানীয় সুত্র জানায়,ওই গ্রামের রমজান আলী কাজের সুবাদে ঢাকায় বসবাস করেন।তার স্ত্রী সোহেলী স্বামীর বাড়িতে বসবাস করে আসছেন।রমজান আলী ঢাকায় থাকার সুযোগে তার চাচাত ভাই সাদ্দামের সাথে পরকিয়া সম্পর্কে জড়ায় সোহলী আক্তার।আনুমানিক ৪/৫ দিন আগে রমজান আলীর স্ত্রী সোহেলী আক্তার ও সাদ্দাম পরকিয়া সম্পর্কে জড়ালে তা দেখে ফেলে ভাতিজা ইকবাল। বিষয়টি দুই পরিবার ও প্রতিবেশিদের মাঝে জানাজানি হয়ে যায়।এ নিয়ে সাদ্দাম ও তার ভাতিজা ইকবালের মাঝে ঝগড়ার সৃষ্টি হয়।ঘটনার দিন রাত সাড়ে ৮টার দিকে সাদ্দামের পরিবার ও ইকবালের পরিবারের সদস্যদের সাথে মারামারি হয়।মারামারির একপর্যায়ে সাদ্দাম ছুরি দিয়ে ইকবালের বুকের নিচে আঘাত করে।এতে ইকবাল মাটিতে লুটিয়ে পড়ে।এ সময় আহত হয় আরও তিনজন।পরে চারজনকে উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ইকবালকে মৃত ঘোষণা করে।পরে খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ও ঘটনাস্থল পরিদর্শণ করে।ফুলপুর থানার ওসি আব্দুল হাদি বলেন,পরকিয়া সম্পর্কের জেরে এই হত্যাকান্ডের ঘটনা ঘটেছে।আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি ও মরদেহ উদ্ধার করেছি। রবিবার সকালে ময়নাতদন্তের জন্য মরদেহ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।এই ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে বলেও জানান তিনি

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓