1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫১ অপরাহ্ন
শিরোনাম :
শ্রীগুরু সঙ্ঘ আশ্রমের বহিস্কৃত কোষাধ্যক্ষ ও তার সহযোগীদের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ড ও নাশকতা সৃষ্টির আশঙ্কায় সংবাদ সম্মেলন নেছারাবাদে নজরুল বর্ষ উপলক্ষে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত চেক জালিয়াতি ও বিস্ফোরক মামলায় আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার কাউখালীতে জাতীয় শিক্ষা সপ্তাহের পুরস্কার বিতরণ কাউখালীতে বৈরি আবহাওয়া উপেক্ষা করে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কাউখালীতে শ্রীগুরু সঙ্ঘের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা কাউখালীতে গাঁজা ও ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার বরিশাল ভোলা ও ঝালকাঠি দায়িত্ব পেলেন প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর ঈদে মিলাদুন্নবী উপলক্ষে পিরোজপুরের শিক্ষা প্রতিষ্ঠানে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত বিশ্বনবী হযরত মোহাম্মদ (সাঃ) এর মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

এদেশের মানুষ প্রতিহিংসার রাজনীতির পরিসমাপ্তি চায় : ইলিয়াস হোসেন মাঝি

  • প্রকাশিত: বুধবার, ২২ অক্টোবর, ২০২৫
  • ৫৭৫ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক :

এদেশের মানুষ প্রতিহিংসার রাজনীতির পরিসমাপ্তি চায় মন্তব্য করে নাগরিক কেন্দ্রের সভাপতি মোঃ ইলিয়াস হোসেন মাঝি বলেন, প্রতিহিংসার রাজনীতিতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় সাধারণ মানুষ।বুধবার (২২ অক্টোবর) সকাল ১১ ঘটিকায় জাতীয় প্রেসক্লাব চত্বরে বাংলাদেশ সলিউশন পার্টির ২য় প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় উদ্বোধনী বক্তব্যে তিনি এ কথা বলেন। তরুণ রাজনীতিবীদ ও নাগরিক কেন্দ্রের সভাপতি মোঃ ইলিয়াস হোসেন মাঝি আরো বলেন, প্রতিদ্বন্দ্বিতার নামে রাজনৈতিক দলগুলোর মধ্যে সংঘর্ষ, কর্মবিরতি এবং হিংসাত্মক কর্মকান্ডের ফলে অর্থনীতি স্থবির হয়ে পড়ে, উন্নয়ন প্রকল্প গুলো আটকে যায়, শিক্ষার পরিবেশ বিঘ্নিত হয় এবং আইন শৃঙ্খলার অবনতি ঘটে। ক্ষমতার অপব্যবহার এবং রাজনৈতিক প্রতিহিংসার কারণেই মানুষের মধ্যে ভীতি ও আস্থা হীনতার সৃষ্টি হয়। রাজনীতির প্রতি মানুষের আগ্রহ কমে যায়। যা গনতন্ত্রের জন্য মারাত্মক হুমকি স্বরূপ।বাংলাদেশ সলিউশন পার্টির সভাপতি সামসুল হকের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাসউদুর রহমানের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী গনতন্ত্র পরিষদের কেন্দ্রীয় সভাপতি মোক্তার আকন্দ, বাংলাদেশ রিপাবলিকান পার্টির সভাপতি ইউসুফ পারভেজ, বাংলাদেশ জনতা সাংস্কৃতিক পরিষদের সভাপতি শেখ বাদশা উদ্দিন মিন্টু প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓