1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৭:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ফুলপুরে আ’লীগ ও অঙ্গ সংগঠনের ৯ নেতাকর্মী গ্রেফতার  মুন্সীগঞ্জ সিরাজদিখানে ভূমি দখল ও চাঁদাবাজির প্রতিবাদে মানববন্ধন  নাজিরপুরে শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবকদের মাদক বিরোধী মানববন্ধন কাউখালীতে কৃষকদের মধ্যে নারিকেল চারা বিতরণ মঠবাড়িয়ায় পাঁচ শতাধিক শিক্ষার্থীর মাঝে গাছের চারা বিতরণ কাউখালীতে ইয়াবাসহ মাদক কারবারি ও ৫ সহযোগী গ্রেপ্তার পিরোজপুর পালপাড়া প্রাথমিক বিদ্যালয়ে ফল উৎসব কাউখালী সরকারি উচ্চ বিদ্যালয়ে শিক্ষক সংকটে ব্যাহত পাঠদান, শিক্ষকের দাবিতে মানববন্ধন তেজদাসকাঠী কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত কাউখালীতে চাঁদাবাজি মামলায় নিষিদ্ধ সংগঠন যুবলীগ নেতা গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মহিলা বিএনপির উদ্যোগে বর্ণাঢ্য শোভাযাত্রা

  • প্রকাশিত: রবিবার, ২৬ অক্টোবর, ২০২৫
  • ১৪৪ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবাদক :

মুন্সীগঞ্জ নারী জাগরণ অঙ্গীকার স্লোগানকে সামনে রেখে মুন্সীগঞ্জে মহিলা বিএনপির উদ্যোগে বর্ণাঢ্য শোভাযাত্রা হয়েছে। রোববার বিকেলে শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকা থেকে এই শোভাযাত্রা বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহরস্থ থানারপোল এলাকা জেলা বিএনপির কার্যালয়ের সামনে এসে শেষ হয়। এ সময় অঙ্কুরিত মুক্তিযুদ্ধ-৭১ ভাস্কর্যের সামনে সংক্ষিপ্ত পথ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য সচিব ও মুন্সীগঞ্জ-৩ আসনের ধানের শীষ প্রতীকের মনোনয়ন প্রত্যাশী মো. মহিউদ্দিন এ সময় আরও বক্তব্য রাখেন শহর বিএনপির আহবায়ক ও সাবেক পৌর মেয়র এ কে এম ইরাদত মানু। এতে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য শাহাদাত সরকার, কাজী আবু সুফিয়ান বিপ্লব, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. সাইদুর রহমান ফকির, শহর বিএনপির সদস্য সচিব মাহাবুব উল আলম স্বপনসহ প্রমুখ নেতৃবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓