1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
বুধবার, ২৪ জুন ২০২৬, ০৯:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
কাউখালীতে ইয়াবাসহ মাদক কারবারি ও ৫ সহযোগী গ্রেপ্তার পিরোজপুর পালপাড়া প্রাথমিক বিদ্যালয়ে ফল উৎসব কাউখালী সরকারি উচ্চ বিদ্যালয়ে শিক্ষক সংকটে ব্যাহত পাঠদান, শিক্ষকের দাবিতে মানববন্ধন তেজদাসকাঠী কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত কাউখালীতে চাঁদাবাজি মামলায় নিষিদ্ধ সংগঠন যুবলীগ নেতা গ্রেপ্তার সত্তার হেলেন প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত হলেন আজম খান মঠবাড়িয়ায় স্কুল ছাত্রীকে গরম খুনতির ছ্যাঁকা দেয়ার অভিযোগ সৎ মায়ের বিরুদ্ধে সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার নেছারাবাদে জমি দখল ও হয়রানির অভিযোগ, প্রতিকার চেয়ে বিধবার আকুতি কাউখালীতে পুলিশের মাদক ও সন্ত্রাস বিরোধী মহড়া

নভেম্বরের শেষে দেশে ফিরতে প্রস্তুতি নিচ্ছেন তারেক রহমান

  • প্রকাশিত: রবিবার, ২৬ অক্টোবর, ২০২৫
  • ৫২১ বার পড়া হয়েছে

ওসমান গনি নিজস্ব প্রতিবেদক :

নভেম্বরের শেষ দিকে সপরিবারে পবিত্র ওমরাহ পালন শেষে দেশে ফেরার প্রস্তুতি নিচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সৌদি আরব থেকে লন্ডনে ফিরে সেখান থেকেই ঢাকার ফ্লাইট ধরার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন দলের শীর্ষ নেতারা। রোববার (২৬ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করেন বিএনপি চেয়ারপারসনের নিরাপত্তা উপদেষ্টা মেজর জেনারেল (অব.) ফজলে এলাহী আকবর। তিনি বলেন, আগামী মাসের ২০ বা ২১ তারিখের দিকে তারেক রহমান সৌদি আরবের উদ্দেশে রওনা হবেন।ওমরাহ পালন শেষে লন্ডনে ফিরে নভেম্বরের শেষ ভাগে বা ডিসেম্বরের প্রথম সপ্তাহে তিনি ঢাকা আসতে পারেন। নির্দিষ্ট তারিখ এখনো চূড়ান্ত হয়নি।ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দেশে ফেরাকে সামনে রেখে বিএনপির পক্ষ থেকে বিশেষ নিরাপত্তা কমিটি গঠন করা হয়েছে।কমিটির একজন সদস্য জানিয়েছেন,২৩ নভেম্বরকে সম্ভাব্য সময় ধরে নিরাপত্তা পরিকল্পনা তৈরি হচ্ছে এবং সরকারের সংশ্লিষ্ট সংস্থাসহ সমন্বয় করে কাজ এগিয়ে চলছে। তিনি আরও জানান, তারেক রহমানের জন্য জাপানে তৈরি বুলেটপ্রুফ গাড়ি শিগগিরই দেশে পৌঁছাবে বলে আশা করা হচ্ছে। দেশে ফিরে তিনি গুলশান-২ অ্যাভিনিউ রোডের ১৯৬ নম্বর বাসভবনে অবস্থান করবেন—যেটি ১৯৮১ সালে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মৃত্যুর পর তৎকালীন সরকার তার স্ত্রী বেগম খালেদা জিয়াকে বরাদ্দ দিয়েছিল।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓