1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৫:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
নেছারাবাদে প্রধান শিক্ষকের অবহেলায় জেলা পর্যায়ের প্রতিযোগিতায় অংশ নিতে পারেনি অথৈ কাউখালীতে বিএনপির সভাপতির বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগে সংবাদ সম্মেলন গজারিয়া সংঘর্ষ-ভাঙচুরের ঘটনায় গিয়াস উদ্দিনসহ আটক ৭ জিয়াউর রহমানের আদর্শ ও সাহসী ভুমিকা আজো দেশের মানুষ কে অনুপ্রাণিত করে.. ড.জিয়া উদ্দিন হায়দার কাউখালীতে বেপরোয়া মোটরসাইকেলের ধাক্কায় ব্যবসায়ী নিহত, আহত ১ গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন গলাচিপায় জাতীয় শিক্ষা সপ্তাহে শ্রেষ্ঠ শিক্ষক সম্মাননা প্রদান মঠবাড়িয়ায় আবারও দুইজন খুন : একজন নিখোঁজ সমাজ উন্নয়নের প্রত্যয়ে নাজিরপুরে বহোতা সৃজন সংঘের নতুন কমিটি গঠন মঠবাড়িয়ায় জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল

গজারিয়া মামলা থেকে বাঁচতে ঘোয়াল ঘরে অগ্নিকান্ডের ঘটনার অভিযোগ

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৩০ অক্টোবর, ২০২৫
  • ১৯৪ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক :

মুন্সীগঞ্জে গজারিয়া উপজেলা পৈত্রিক সম্পত্তি নিয়ে বিরোধের জেরে মারামারির ঘটনায় মামলা থেকে বাঁচতে ঘোয়াল ঘরে আগুন লাগানোর অভিযোগ উঠেছে।ঘটনাটি ঘটছে গজারিয়া উপজেলার গুয়াগাছিয়া ইউনিয়ন এর নতুন চরচাষী গ্রামে। জানা যায়, রবিবার (২৬অক্টোবর) সন্ধ্যা ৭ঃ৩০ঘটিকায় উপজেলার নতুন চরচাষী গ্রামে মৃত তোতা মিয়ার ৫ ছেলের মধ্যে পৈত্রিক সম্পত্তি নিয়ে দীর্ঘদিন যাবৎ বিরোধের জের ধরে মারামারি হয়,এই ঘটনায় এক ছেলে হোসেন মিয়ার জেঠোস নয়ন মনি (৩৬)গুরুত্বর আহত হন,যার প্রেক্ষিতে মামলা দায়ের করেন তিনি।উক্ত ঘটনার সূত্র ধরে গত মঙ্গলবার(২৮ অক্টোবর) গভীর রাতে আরেক ছেলে মোবারক মিয়ার ঘোয়াল ঘরে আগুন লাগলেও অক্ষত থাকে দুটো গরু।এ বিষয়ে মোবারক অভিযোগ দায়ের করেন দুই ভাই রিপন ও হোসেন মিয়ার নামে।এ বিষয়ে অভিযুক্ত রিপন মিয়া বলেন,ভাইদের ঝগড়াঝাটির কারণে আমি দীর্ঘ ২৪বছর যাবৎ পাশ্ববর্তী বাউশিয়া ইউনিয়ন এর চর বাউশিয়া গ্রামে বসবাস করি গভীর রাতে এখানে এসে কিভাবে আগুন লাগবো।আরেক ভাই হোসেন মিয়া বলেন,আমার চাচা শ্বশুর মারা যাওয়ায় সেদিন গ্রামের গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে আমি শ্বশুর বাড়িতে ছিলাম তাঁরা মামলা থেকে বাঁচতে নিজের পলিথিন দিয়ে তৈরি ঘোয়াল ঘর আগুনে পুড়িয়ে আমাদের নামে মিথ্যা অভিযোগ দিয়েছে।আরেক ভাই বাদল মিয়ার স্ত্রী রিনা বেগম বলেন,আমার স্বামী বিদেশে থাকায়,আমি বাড়ি ঘরেও থাকতে পারি না, মোবারক মিয়ার ছেলেরা ঘোয়াল ঘরে আগুন লাগিয়ে আমাদের নামে মিথ্যা অভিযোগ দিচ্ছে। এ বিষয়ে মোবারক মিয়া বলেন,পৈত্রিক সম্পত্তি নিয়ে ঝগড়া হয়,এ ঘটনায় আমার স্ত্রী ও মেয়ে মারধরের শিকার হয় আমার ঘোয়াল ঘরে তাদের ছাড়া আর কে আগুন লাগাবে।বিষয়টা নিয়ে গজারিয়া থানার অফিসার ইনচার্জ আনোয়ার আলম আজাদ বলেন,৫সহোদরদের দ্বন্দ্বের ঘটনায় দু’পক্ষের অভিযোগ পেয়েছি,তদন্ত সাপেক্ষে আইন গত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓