1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ০৫:৪০ অপরাহ্ন
শিরোনাম :
নেছারাবাদে নবী ও হিজাব–বোরকা নিয়ে শিক্ষিকার কটুক্তি প্রতিবাদে মানববন্ধন উচ্চশিক্ষায় পিছিয়ে পড়া পিরোজপুরের শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করতে ব্যতিক্রমী উদ্যোগ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা কাল সন্ধ্যায় মুন্সিগঞ্জ–১ ও ২ আসনে এনসিপির দুই সমন্বয়কারীর মনোনয়ন ঘোষনা গজারিয়া বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় বিএনপির দোয়া মাহফিল ভেড়ামারায় বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত মুন্সীগঞ্জে সড়ক দূর্ঘটনায় নারী নিহত, আহত -৩ নেছারাবাদে সাংবাদিকদের সাথে নবাগত ইউএনও’র মতবিনিময় সভা প্রাথমিক সদস্য পদ ফিরে পেলেন উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি আবুল কালাম আজাদ পিরোজপুরে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে জেলা প্রশাসকের মতবিনিময়

মুন্সীগঞ্জে নো ওয়েজ বোর্ড নো মিডিয়া সহ ২১ দফা দাবিতে সাংবাদিকদের মানববন্ধন

  • প্রকাশিত: শনিবার, ১ নভেম্বর, ২০২৫
  • ২০৮ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক :

মুন্সীগঞ্জ নো ওয়েজ বোর্ড, নো মিডিয়া শিরোনামে ২১ দফা দাবি সহ সাংবাদিকদের ন্যায্য অধিকার ও গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতের দাবিতে সারাদেশে কর্মসূচির অংশ হিসেবে মুন্সীগঞ্জে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে মুন্সীগঞ্জ সাংবাদিক ইউনিয়ন। “নো ওয়েজ বোর্ড, নো মিডিয়া এই স্লোগানে মুন্সীগঞ্জ সাংবা‌দিক ইউনিয়‌নের সামনে এ মানববন্ধনের আয়োজন করা হয়। প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার শতাধিক সাংবাদিক এতে অংশ গ্রহন করে। এ সময় বক্তারা বলেন দীর্ঘ দিন ধরে সাংবাদিকদের জন্য ঘোষিত নবম ওয়েজ বোর্ড বাস্তবায়ন না হওয়ায় পেশাজীবী সাংবাদিকরা মানবেতর জীবন যাপন করছে।অবিলম্বে নবম ওয়েজ বোর্ড কার্যকর এবং দশম ওয়েজ বোর্ড গঠনের দাবি জানান একজন সাংবাদিকের ন্যূনতম বেতন ৩৫ হাজার টাকা নির্ধারণ করতে হবে। সাংবাদিকদের জন্য নিরাপদ কর্মপরিবেশ ও সাপ্তাহিক দুই দিন ছুটি নিশ্চিত করা সময়ের দাবি।বক্তারা আরও বলেন গণমাধ্যমের স্বাধীনতা বিরোধী সব কালা আইন বাতিল, সাংবাদিক সুরক্ষা নীতিমালা প্রণয়ন, এবং সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যাসহ সকল সাংবাদিক হত্যার দ্রুত বিচার করতে হবে।আইন অনুযায়ী সাংবাদিকদের ন্যায্য পাওনা আদায়ের জন্য পৃথক শ্রম আদালত গঠন করতে হবে। অন্যথায় আমরা দেশব্যাপী আন্দোলনে যেতে বাধ্য হব।২১ দফা দাবির মধ্যে আরও রয়েছে চাকরির নিরাপত্তা নিশ্চিতকরণ, গণমাধ্যমে নারী সাংবাদিকদের কর্মপরিবেশ উন্নয়ন, ও অবসরকালীন সুবিধা চালু করা সহ ২১ দফা দাবী উপস্থাপন করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓