1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৪ অপরাহ্ন
শিরোনাম :
শ্রীগুরু সঙ্ঘ আশ্রমের বহিস্কৃত কোষাধ্যক্ষ ও তার সহযোগীদের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ড ও নাশকতা সৃষ্টির আশঙ্কায় সংবাদ সম্মেলন নেছারাবাদে নজরুল বর্ষ উপলক্ষে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত চেক জালিয়াতি ও বিস্ফোরক মামলায় আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার কাউখালীতে জাতীয় শিক্ষা সপ্তাহের পুরস্কার বিতরণ কাউখালীতে বৈরি আবহাওয়া উপেক্ষা করে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কাউখালীতে শ্রীগুরু সঙ্ঘের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা কাউখালীতে গাঁজা ও ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার বরিশাল ভোলা ও ঝালকাঠি দায়িত্ব পেলেন প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর ঈদে মিলাদুন্নবী উপলক্ষে পিরোজপুরের শিক্ষা প্রতিষ্ঠানে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত বিশ্বনবী হযরত মোহাম্মদ (সাঃ) এর মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

রাজাপুরে বিএনপির ২০ নেতাকর্মী যোগ দিলেন জামায়াতে

  • প্রকাশিত: সোমবার, ১৭ নভেম্বর, ২০২৫
  • ৪২৩ বার পড়া হয়েছে

সাইদুল ইসলাম:

রাজাপুর উপজেলার মঠবাড়ী ইউনিয়নের ইন্দ্রোপাশা গ্রামে বিএনপির ২০ নেতাকর্মী ও সমর্থক জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন।সোমবার (১৭ নভেম্বর) রাত ৭.৩০ টায় উপজেলা জামায়াতে ইসলামী প্রধান কার্যালয়ে এই যোগদান অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।মঠবাড়ী ইউনিয়নের ইন্দ্রোপাশা গ্রামের যুবদল সভাপতি ও সাবেক ইউপি সদস্য মামুন ও বিএনপি নেতা সালমান মাহমুদ এর নেতৃত্বে বিএনপির এসব নেতাকর্মী আনুষ্ঠানিকভাবে জামায়াতে যোগদান করেন।যোগদানকৃত মামুন মেম্বার বলেন, আমি বিএনপির সাথে জরিত ছিলাম, রাস্তায় ফ্যাসিস্টদের বিরুদ্ধে যুদ্ধ করেছি বিএনপির হয়ে। বরিশাল সহ যেখানেই বিএনপির প্রোগ্রাম হতো সেখানেই অংশগ্রহন করতাম।৫ আগস্টের পর আমাদের সিনিয়র নেতাদের সাথে একাধিক বার আলাপ করেছি যারা দলের নাম ভাঙ্গিয়ে চাদাবাজি করে, সন্ত্রাসী কর্মকান্ড করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য। কিন্তু আমাদের নেতা চাঁদাবাজদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়ার কারনে, আমরা সিদ্ধান্ত নিয়েছি এই দল করা আমাদের পক্ষে করা সম্ভব না। তাই আমরা জামায়াতে ইসলামীতে যোগদান করেছি।এ সময় উপস্থিত ছিল উপজেলা জামায়াতে ইসলামী আমীর মাওলানা কবির হোসেন, সেক্রেটারি সাইদুর রহমান, সদর ইউনিয়ন আমীর আইয়ুব আলী, শুক্তাগড় ইউনিয়ন আমীর মাওলানা আব্দুল আলীম, মাস্টার ফারুখ আহম্মেদ ও যোগদান কৃত নেতাকর্মী ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓