1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ০৯:২২ অপরাহ্ন
শিরোনাম :
নেছারাবাদে প্রধান শিক্ষকের অবহেলায় জেলা পর্যায়ের প্রতিযোগিতায় অংশ নিতে পারেনি অথৈ কাউখালীতে বিএনপির সভাপতির বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগে সংবাদ সম্মেলন গজারিয়া সংঘর্ষ-ভাঙচুরের ঘটনায় গিয়াস উদ্দিনসহ আটক ৭ জিয়াউর রহমানের আদর্শ ও সাহসী ভুমিকা আজো দেশের মানুষ কে অনুপ্রাণিত করে.. ড.জিয়া উদ্দিন হায়দার কাউখালীতে বেপরোয়া মোটরসাইকেলের ধাক্কায় ব্যবসায়ী নিহত, আহত ১ গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন গলাচিপায় জাতীয় শিক্ষা সপ্তাহে শ্রেষ্ঠ শিক্ষক সম্মাননা প্রদান মঠবাড়িয়ায় আবারও দুইজন খুন : একজন নিখোঁজ সমাজ উন্নয়নের প্রত্যয়ে নাজিরপুরে বহোতা সৃজন সংঘের নতুন কমিটি গঠন মঠবাড়িয়ায় জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল

গজারিয়া নদীতে ভেসে উঠলো অজ্ঞাত যুবকের গলায় রশি বাঁধা মরদেহ

  • প্রকাশিত: সোমবার, ২৪ নভেম্বর, ২০২৫
  • ৩৭২ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:

মুন্সিগঞ্জে গজারিয়া উপজেলা মেঘনা নদী থেকে কচুরিপানায় আটকে থাকা ভাসমান অবস্থায় অজ্ঞাত এক যুবকের গলায় রশি বাঁধা লাশ উদ্ধার করেছে পুলিশ।তার বয়স আনুমানিক ৩০-৩৫ হতে পারে বলে পুলিশের ধারণা।গজারিয়া উপজেলার বালুয়াকান্দি ইউনিয়নের বড় রায়পাড়া গ্রামের আশ্রয়ণ প্রকল্প সংলগ্ন মেঘনা নদী থেকে লাশটি উদ্ধার করা হয়।আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দা মোহাম্মদ আলী জানান,দুপুরের দিকে নদীতে কচুরিপানার মাঝে লাশটি ভাসতে দেখে তাঁরা কুমিল্লার চালিভাঙ্গা নৌ-পুলিশকে খবর দেন। খবর পেয়ে নৌ-পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।চালিভাঙ্গা নৌ পুলিশ ফাঁড়ির উপ পরিদর্শক নুরুল হক বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করি,গলায় রশি বাঁধা ও পেটে কোপের চিহ্ন রয়েছে, শরীরে ফুল হাতা গেঞ্জি পরিহিত। ধারণা করা হচ্ছে, লাশটা ৪- ৫ দিন যাবৎ ভাসমান অবস্থায় ছিল।এ বিষয়ে গজারিয়া নৌ পুলিশের ইনচার্জ শরজিৎ কুমার জানান, এলাকাটি চালিভাঙ্গা নৌ পুলিশ ফাঁড়ির কাছাকাছি হওয়ায় তাঁরা উদ্ধার করেছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓