1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০১:০১ অপরাহ্ন
শিরোনাম :
নেছারাবাদে প্রধান শিক্ষকের অবহেলায় জেলা পর্যায়ের প্রতিযোগিতায় অংশ নিতে পারেনি অথৈ কাউখালীতে বিএনপির সভাপতির বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগে সংবাদ সম্মেলন গজারিয়া সংঘর্ষ-ভাঙচুরের ঘটনায় গিয়াস উদ্দিনসহ আটক ৭ জিয়াউর রহমানের আদর্শ ও সাহসী ভুমিকা আজো দেশের মানুষ কে অনুপ্রাণিত করে.. ড.জিয়া উদ্দিন হায়দার কাউখালীতে বেপরোয়া মোটরসাইকেলের ধাক্কায় ব্যবসায়ী নিহত, আহত ১ গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন গলাচিপায় জাতীয় শিক্ষা সপ্তাহে শ্রেষ্ঠ শিক্ষক সম্মাননা প্রদান মঠবাড়িয়ায় আবারও দুইজন খুন : একজন নিখোঁজ সমাজ উন্নয়নের প্রত্যয়ে নাজিরপুরে বহোতা সৃজন সংঘের নতুন কমিটি গঠন মঠবাড়িয়ায় জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল

রাজাপুর -কাঠালিয়ায় কোনো টেন্ডারবাজ চাঁদাবাজদের ঠাই হবে না–গোলাম আজম সৈকত

  • প্রকাশিত: শুক্রবার, ২৮ নভেম্বর, ২০২৫
  • ১৮৪ বার পড়া হয়েছে

ঝালকাঠি প্রতিনিধিঃ

ঝালকঠির রাজাপুরে ধানের শীষের পক্ষে গনমিছিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকাল চারটায় উপজেলা বিএনপির আয়োজনে মায়ের দোয়া কমিউনিটি সেন্টারের সামনে থেকে গনমিছিলটি শুরু হয়ে প্রধাস প্রধান সড়ক প্রদক্ষিণ করে বাইপাস সড়কে সংক্ষিপ্ত সমাবেশ করে।সমাবেশে সংক্ষিপ্ত বক্তব্যে সাবেক ছাত্রনেতা ও ঝালকাঠি -১ আসনে মনোনয়ন প্রত্যাশী গোলাম আজম সৈকত বলেন তারেক রহমান যাকে মনোনয়ন দিবে, আমরা তার পক্ষে কাজ করব। রাজাপুরে ৫ আগস্ট এর পর কিছু নেতা বের হইছে যারা ৫ আগস্টকে ভুলে গিয়ে বিভিন্ন প্রতিষ্ঠানে চাঁদাবাজি, টেন্ডারবাজি করছে। রাজাপুর -কাঠালিয়ায় কোনো টেন্ডারবাজ চাদাবাজের ঠাই হবে না।১৫ বছর আপনারা ভোট দিতে পারেননি এবার ভোট দেওয়ার সুযোগ এসেছে।বিএনপির সংগঠন করতে গিয়ে তিনবার জেল খেটেছি,অসংখ্যবার নির্যাতিত হয়েছি তবু দল ছেড়ে যাই নি। আশাকরি তারেক রহমান আমাকে মূল্যায়ন করবেন।তিনি আরো বলেন শেখ মুজিব যেভাবে বাকশাল কায়েম করেছিল, ঠিক একই ভাবে তার ঔরসজাত সন্তান শেখ হাসিনা এদেশে ফ্যাসিবাদ কায়েম করেছিল।শেখ মুজিব সকল মিডিয়া বন্ধ করে সকলের কন্ঠরোধ করে একনায়কতন্ত্র কায়েম করেছিল। আর তখনই বিএনপির জনক স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান গনতন্ত্র ফিরিয়ে এনেছিল,তারই ধারাবাহিকতায় খালেদা জিয়া ও তার সুযোগ্য সন্তান গনতন্ত্রের জন্য লড়াই করে যাচ্ছেন। গনতন্ত্রের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে অন্যায়ভাবে কারাগারে বন্দী করে রেখেছিল খুনি হাসিনা। শেখ হাসিনা এদেশ থাকে পালিয়ে গেছে,খালেদা জিয়া পালিয়ে যায় নি।নির্বাচন হবে,নির্বাচন হতেই হবে,নির্বাচননের কোনো বিকল্প নেই।গনিমিছিল শেষে মায়ের দোয়া কমিউনিটি সেন্টারে বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিল করা হয়। এ সময় উপস্থিত ছিল উপজেলা বিএনপির সহ সভাপতি মাসুদুর রহমান মাসুম মোল্লা, সাবেক ভাইস চেয়ারম্যান ও যুবদলের সভাপতি জাকারিয়া সুমন, কৃষকদলের সভাপতি ফারুক মোল্লা সহ বিভিন্ন ইউনিট এর সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓