1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬, ০৫:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
শুধু আর্থিক সহায়তা নয়, সম্মাননা স্মারক শিক্ষার্থীদের মনে অনুপ্রেরণা জাগিয়ে রাখে -পিকেএসএফ চেয়ারম্যান জাকির আহমেদ খান পিরোজপুর প্রেসক্লাব নির্বাচনে রেজাউল ইসলাম শামীম সভাপতি তানভীর আহম্মেদ সম্পাদক খালেদা জিয়া বাংলাদেশের ইতিহাসের অবিচ্ছেদ্য অংশ – ইলিয়াস হোসেন মাঝি ফরিদপুরের আটরশিতে চার দিনব্যাপী বিশ্ব উরস শরীফ শুরু রাজাপুরে জালাল উদ্দীন শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত বেগম খালেদা জিয়া আর নেই পটুয়াখালী -৩ আসনে ৪ জনের মনোনয়ন পত্র দাখিল জমি জায়গা সংক্রান্ত বিষয় নিয়ে থানায় এজাহার দায়ের করেন মোঃ আকমল হোসেন ভেড়ামারায় ট্রাকের ধাক্কায় পিষ্ট হলো দুই তরুণ নেছারাবাদে নবী ও হিজাব–বোরকা নিয়ে শিক্ষিকার কটুক্তি প্রতিবাদে মানববন্ধন

পিরোজপুরে সহকারী শিক্ষকদের কমপ্লিট শাটডাউন, নিচ্ছেন পরীক্ষা

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর, ২০২৫
  • ১৮২ বার পড়া হয়েছে

পিরোজপুর প্রতিনিধি:

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের তিন দফা দাবিতে বুধবার থেকে ঘোষণা করা কমপ্লিট শাটডাউন কর্মসূচির প্রভাব পিরোজপুর জেলার স্কুল গুলোতে দেখা যায়নি। সহকারী শিক্ষকরা আন্দোলনের অংশ হিসেবে সোম ও মঙ্গলবার কিছু স্কুলে পরীক্ষা নেয়াসহ সকল কার্যক্রম থেকে বিরত থাকলেও তারা সময় মতন স্কুলে উপস্থিত থেকে হাজিরা খাতায় নিয়মিত স্বাক্ষর করছেন। তবে কোমলমতি শিক্ষার্থীদের ভবিষ্যৎ চিন্তা করে স্কুলের প্রধান শিক্ষকরা ম্যানেজিং কমিটির সদস্য ও অভিভাবকদের সহযোগীতায় পরীক্ষাগুলো চালু রেখেছেন। বৃহস্পতিবার (৪ ডিসেম্বের) কাউখালী উপজেলার বিভিন্ন বিদ্যালয় ঘুরে দেখা গেছে, সহকারী শিক্ষকরা স্কুলে উপস্থিত থেকে পরীক্ষার দায়িত্ব পালন করছেন। সহকারী শিক্ষক নেতারা জানান, তাদের তিন দফা দাবি বাস্তবায়নে সরকার যথাযথ পদক্ষেপ না নেয়ায় তারা বাধ্য হয়ে কমপ্লিট শাটডাউন কর্মসূচি পালন করছেন। তবে শিক্ষার্থীদের শিক্ষাজীবনের কথা চিন্তা করে তারা শান্তিপূর্ণভাবে আন্দোলন করছেন এবং কোনো বাধা সৃষ্টি করছেন না। তবে তারা আজকের পরীক্ষা নিচ্ছেন।কাঁঠালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জসিম উদ্দিন বলেন, আন্দোলনরত সহকারী শিক্ষকদের কমপ্লিট শাটডাউন থাকলেও আমার স্কুলের সহকারী শিক্ষকরা প্রথম দিন থেকেই পরীক্ষা নিচ্ছেন। কাউখালী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও শিক্ষক সমিতির সভাপতি সুব্রত রায় জানান, আন্দোলনরত সহকারী শিক্ষকদের দাবিগুলো যৌক্তিক হলেও শিক্ষার্থীদের বার্ষিক মূল্যায়ন বন্ধ রাখে আন্দোলন করা যুক্তিযুক্ত না বলেন মনে করি। শিক্ষার্থীদের শিক্ষাজীবন যাতে ব্যাহত যাতে না হয়, তাই আমরা পরীক্ষা স্থগিত না করে কর্মকর্তা ও অভিভাবকদের সহযোগীতায় পরীক্ষাগুলো চালিয়ে যাচ্ছি। তবে সহকারী শিক্ষকর আজকে (বৃহস্পতিবার) পরীক্ষা নিচ্ছেন।কাউখালী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ মুনিবুর রহমান বলেন, সহকারী শিক্ষকদের আন্দোলন ও পরীক্ষা একসঙ্গে চালাতে কিছু চ্যালেঞ্জ তৈরি হলেও সকলের সহযোগীতায় যথাসম্ভব স্বাভাবিক পরিবেশ বজায় রেখে পরীক্ষা চলছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓