1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
শনিবার, ১১ জুলাই ২০২৬, ১১:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ভাণ্ডারিয়ায় গাঁজা ব্যবসায়ীকে ভ্রাম্যমাণ আদালতের কারাদণ্ড মতলব উত্তরে মুরগির খামারে ঝোপ থেকে ২ দেশীয় শর্টগান ও ১২ রাউন্ড গুলি উদ্ধার গজারিয়ায় ধর্ষণে দুই মাসের অন্তঃসত্ত্বা কিশোরী, ধামাচাপা দিতে মরিয়া প্রভাবশালী মহল বিশেষ প্রণোদনা’ পাচ্ছেন গোলাম আযমের ছেলে আযমী পিরোজপুর নার্সিং ইনস্টিটিউটের শিক্ষার্থীদের শিরাবরণ ও শপথ গ্রহণ অনুষ্ঠিত মঠবাড়িয়ার আলোচিত বই কান্ডে প্রধান শিক্ষকের বিরুদ্ধে মামলা কাউখালীতে গাঁজা গাছসহ যুবক আটক গলাচিপার জাতীয় পর্যায়ে বিজয়ী ৩ শিক্ষার্থী ও ২ শিক্ষককে সংবর্ধনা ও সম্মাননা ক্রেস্ট প্রদান এনবিআরের নতুন চেয়ারম্যান হলেন ঝালকাঠির আহসান হাবীব গজারিয়ায় স্বাস্থ্য কমপ্লেক্সের ময়লার স্তুপ থেকে নবজাতক উদ্ধার

ভেড়ামারায় বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

  • প্রকাশিত: বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫
  • ৫৪০ বার পড়া হয়েছে

নাসিম উদ্দীন স্টাফ রিপোর্টারঃ

বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় কুষ্টিয়া ২ আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব অধ্যাপক শহীদুল ইসলামের নির্দেশনায় ভেড়ামারা পৌরসভার ১,২ ও ৩ নং ওয়ার্ড বিএনপির আয়োজনে আজ বুধবার রাতে শহরের চেয়ারম্যান মোড়ে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভেড়ামারা উপজেলা বিএনপির আহবায়ক, সাবেক উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও পৌরসভার সাবেক মেয়র এ্যাডঃ তৌহিদুল ইসলাম আলম।দোয়া মাহফিল অনুষ্ঠানে পৌর বিএনপির সভাপতি আবু দাউদ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম ডাবলু,ভেড়ামারা উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক গোলাম মোস্তফা ইছা হক, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক শামীম রেজা শামীম, বিএনপি নেতা সাইফুল ইসলাম রোকন, আব্দুল হান্নান, ছানা উল্লাহ, মতিউর রহমান দুলাল, মজিবুর রহমান বাবু মন্ডল, সোহেল রানা, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক বিল্পব হোসেন, যুগ্ম আহবায়ক মনিরুজ্জামান রুবেল ও আলমগীর হোসেন সহ বিএনপি ও অঙ্গ সহযোগি সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।দোয়া পরিচালনা করেন হাফেজ আনোয়ার হোসেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓