1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৫:০৯ অপরাহ্ন
শিরোনাম :
সু সময়েও ভালোনেই রাজাপুরের বিএনপি দলীয় ত্যাগীরা জিয়ানগরে শিল্পকলা একাডেমির পরিচালনা কমিটি গঠন নেছারাবাদের আটঘর কুরিয়ানা পর্যটন এলাকায় উচ্চশব্দে সাউন্ডবক্স বাজানোয় জরিমানা কাউখালীর জব্দকাঠি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৭ শিক্ষার্থীর জন্য ৪ শিক্ষক নেছারাবাদে ক্লাস বন্ধ রেখে শিক্ষার্থীদের দিয়ে স্কুল ফিডিং এর খাবার বহন করে আনানোর অভিযোগ রাষ্ট্রীয় মর্যাদায় শায়িত হলেন বীর মুক্তিযোদ্ধা অলি উল্লাহ প্রধান ফুলপুরে জমির বিরোধে বৃদ্ধ হত্যা প্রধান আসামি গ্রেফতার যেভাবে ধরা পড়লেন জিয়াউর রহমান হত্যার দণ্ডপ্রাপ্ত আসামি মোজাফফর ভাণ্ডারিয়ায় গাঁজা ব্যবসায়ীকে ভ্রাম্যমাণ আদালতের কারাদণ্ড মতলব উত্তরে মুরগির খামারে ঝোপ থেকে ২ দেশীয় শর্টগান ও ১২ রাউন্ড গুলি উদ্ধার

প্রবীণ অধিকার ও সুরক্ষা বিষয়ে পট গান ও সাংস্কৃতিক অনুষ্ঠান পিরোজপুরে অনুষ্ঠিত

  • প্রকাশিত: রবিবার, ২৫ জানুয়ারী, ২০২৬
  • ৪৩৪ বার পড়া হয়েছে

পিরোজপুর প্রতিনিধিঃ

প্রবীণদের অধিকার ও সুরক্ষা বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে পিরোজপুরে পট গান ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।রোববার (২৫ জানুয়ারি) বিকেলে পিরোজপুর সদর উপজেলা মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করে রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার (রিক) অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করেন পিরোজপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মামুনুর রশীদ। তিনি বলেন, প্রবীণরা আমাদের সমাজের অভিজ্ঞ ও মূল্যবান সম্পদ। তাদের অধিকার ও সুরক্ষা নিশ্চিত করা রাষ্ট্র ও সমাজের সম্মিলিত দায়িত্ব। সাংস্কৃতিক আয়োজনের মাধ্যমে এই বার্তা সাধারণ মানুষের কাছে সহজে পৌঁছে দেওয়া সম্ভব। রিকের আইএসআইজিওপি প্রকল্পের পিরোজপুর জেলা সমন্বয়কারী মইনুল আহসান মুন্নার সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ও আলোচক হিসেবে বক্তব্য রাখেন গবেষক ও কনসালটেন্ট তোফাজ্জল হোসেন মঞ্জু, রিক আইএসআইজিওপি প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী খন্দকার রিয়াজ হোসেন ও মহিলা পরিষদ জেলা শাখার সভাপতি খালিদা আক্তার হেনা প্রমুখ। বক্তারা বলেন, প্রবীণদের সামাজিক নিরাপত্তা, স্বাস্থ্যসেবা, মর্যাদা ও অধিকার বিষয়ে এখনও সচেতনতার ঘাটতি রয়েছে। পট গান ও সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে এসব বিষয় তুলে ধরলে মানুষের মধ্যে ইতিবাচক দৃষ্টিভঙ্গি তৈরি হয় এবং সামাজিক দায়বদ্ধতা বাড়ে। অনুষ্ঠানে রূপান্তর শিল্পীগোষ্ঠী, খুলনার শিল্পীরা প্রবীণ অধিকার ও সুরক্ষা বিষয়ক পট গান ও সাংস্কৃতিক পরিবেশনা উপস্থাপন করেন। এতে বিভিন্ন এনজিও প্রতিনিধি, নারী নেত্রী, প্রবীণ-নবীন ক্লাবের নেতৃবৃন্দ ও সদস্যসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি উপস্থিত দর্শক-শ্রোতাদের মধ্যে ব্যাপক সাড়া ফেলে এবং প্রবীণদের অধিকার রক্ষায় সামাজিক উদ্যোগ জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আয়োজকরা আশা প্রকাশ করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓