1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০১:২১ অপরাহ্ন
শিরোনাম :
কাউখালীতে জেলাশিক্ষা অফিসারের অবসর জনিত বিদায় সংবর্ধনা অযত্নে বিলুপ্তির পথে কালের স্বাক্ষী শতবর্ষের ঝালকাঠির কীর্তিপাশার সতীদাহ বেদী কাউখালীতে উপজেলা প্রশাসনের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান নেছারাবাদে ৪ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক পিরোজপুর সাইকেলপট্টিতে ভয়াবহ অগ্নিকাণ্ড, ক্ষতিগ্রস্ত ৬ দোকান শ্রীগুরু সঙ্ঘ আশ্রমের বহিস্কৃত কোষাধ্যক্ষ ও তার সহযোগীদের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ড ও নাশকতা সৃষ্টির আশঙ্কায় সংবাদ সম্মেলন নেছারাবাদে নজরুল বর্ষ উপলক্ষে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত চেক জালিয়াতি ও বিস্ফোরক মামলায় আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার কাউখালীতে জাতীয় শিক্ষা সপ্তাহের পুরস্কার বিতরণ কাউখালীতে বৈরি আবহাওয়া উপেক্ষা করে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ময়মনসিংহ-২ আসনে জামায়াত জোটের মুফতি  মুহাম্মদুল্লাহর জয়

  • প্রকাশিত: শনিবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৬৩৯ বার পড়া হয়েছে

কামরুল ইসলাম খান ফুলপুর প্রতিনিধি: 

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ-২ (ফুলপুর-তারাকান্দা) আসনে বেসরকারি ফলাফলে বিজয় ছিনিয়ে নিয়েছেন ১১ দলীয় জামায়াত জোটের প্রার্থী মুফতি মুহাম্মদুল্লাহ। বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত এই প্রার্থী রিকশা প্রতীকে পেয়েছেন ১ লাখ ৪৬ হাজার ২০২ ভোট।তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন বিএনপির প্রার্থী মোতাহার হোসেন তালুকদার, যিনি ধানের শীষ প্রতীকে অর্জন করেন ১ লাখ ১৮ হাজার ৪৩৮ ভোট।এ আসনে স্বতন্ত্র প্রার্থী শাহ্ শহীদ সারোয়ার ঘোড়া প্রতীকে পেয়েছেন ৪৮ হাজার ৮৭৪ ভোট।উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, মোট ১৭৪টি ভোটকেন্দ্রে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ফুলপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী রিটার্নিং কর্মকর্তা সাদিয়া ইসলাম সীমা বলেন , সব কেন্দ্রের ফলাফল অনুযায়ী বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত ১১ দলীয় জোটের প্রার্থী বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন।ফলাফল ঘোষণার পর সমর্থকদের মধ্যে উচ্ছ্বাসের ঢেউ বইতে দেখা যায়। বিজয়ী প্রার্থীকে ফুলপুর ও তারাকান্দাজুড়ে শুভেচ্ছা ও অভিনন্দনে ভাসাতে থাকেন দলীয় নেতাকর্মী ও সমর্থকরা।ময়মনসিংহ-২ আসনের এই ফলাফল স্থানীয় রাজনীতিতে নতুন সমীকরণ সৃষ্টি করেছে বলে রাজনৈতিক বিশ্লেষকদের ধারণা। আজ শুক্রবার নবনির্বাচিত এমপি  মুফতি মুহাম্মাদ উল্লাহ ফুলপুর উপজেলার ঐতিহ্যবাহী দ্বীনি বিদ্যাপীঠ বালিয়া মাদ্রাসায়  মসজিদে ইমামতি করেন এবং খুতবা  পড়েন এবং দেশবাসীর জন্য দোয়া করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓